crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৩০, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে দেউলিয়া আর তথাকথিত কিছু বুদ্ধিজীবী অনবরত গিবত গাইছে। আর তাদের সঙ্গে এক হয়েছে অতি বাম আর অতি ডান। তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত।’

মঙ্গলবার (৩০ এপ্রিল২০২৪ খ্রি.) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। পদ্মা সেতুতে ইতোমধ্যে ১৫০০ কোটি টাকা টোল উঠেছে। বাংলাদেশ যে পারে এটাই তার প্রমাণ। বিশ্ব যখন প্রশংসা করছে তখন কিছু মানুষ সমালোচনা করছে। যে যাই বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।’

শেখ হাসিনা বলেন, ‘এখন কার যে কী আদর্শ, কে যে কতটুকু বিচ্যুত হলো, সেটাই প্রশ্ন। অতি বামদের আদর্শ নেই, তারা বলে সরকারকে উৎখাত করতে হবে। আমাদের অপরাধটা কী? তবে ভোট চুরি করলে এ দেশের মানুষ মেনে নেয় না। আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়ে তাদের সচেতন করেছি।’

করোনাকালীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। পৃথিবীর ধনী দেশগুলো দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে। টেস্ট আমরা বিনা পয়সায় করেছি, কোনও ধনী দেশও করেনি। আমরা দুই হাতে পানির মতো টাকা খরচ করে মানুষকে বাঁচাতে পদক্ষেপ নিয়েছি। খুব কম দেশই সেটা করতে পেরেছে। আমরা সেখানে সাফল্য অর্জন করেছি।’

সরকারের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ দেশের মানুষের দিন বদল হয়েছে। দারিদ্র্যের হার এখন গ্রামে নয় শহরে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়া যাবে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে বিএনপি। বিএনপি এমন একটি দল, যাদের কোনো মাথামুণ্ডু নেই। তারা শুধু পারে অনলাইনে নির্দেশনা দিতে। ২৮ অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে, তা মানুষের ভুলে যাওয়া উচিত নয়।

শেখ হাসিনা বলেন, ‘যারা ভোট নিয়ে প্রশ্ন তুলছে, তারা কেন বুঝছে না দেশবাসী এই নির্বাচনে ভোট দিতে পেরে খুশি। জনগণের আস্থা আওয়ামী লীগ পেয়েছে, কারণ মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ তাদের উপকার করে। আজ দেশের মানুষের দিন বদল হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়া যাবে। পদ্মা সেতু উদ্বোধনের এক বছর না পেরোতেই দেড় হাজার কোটি টাকা উপার্জন হয়েছে দেশের। এটাই তো প্রাপ্তি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে, মানবাধিকার নিয়ে সবক দেয় বাংলাদেশকে। মার্কিন কোনো পুলিশের গায়ে কোনো রাজনৈতিক দল হাত তুললে, কী করতো সেখানকার পুলিশ? কদিন আগে যুদ্ধের বিরোধিতা করায় সাধারণ মানুষের আন্দোলনে কি জুলুমটাই না করলো আমেরিকার পুলিশ! এটা তো মানবাধিকার লঙ্ঘন। এর জবাব কী? প্রশ্ন করেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

র‌্যাব-৪ এর অভিযানে ১৮ভুক্তভোগী উদ্ধারসহ ৩ প্রতারক গ্রেফতার

মহেশপুরের ফসল রক্ষার অজুহাতে ফাঁদ পেতে নির্বিচারে হনুমান হত্যা!

ডোমারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহে র‌্যাব-৬ এর সফল অভিযানে নকল প্রসাধনী জব্দ, দুই জনের কারাদণ্ড

ছাত্রকে চ ড় মারার অপরাধে ঝিনাইদহে শিক্ষককে পি টি য়ে জ খ ম

ডোমারে পুত্রবধূকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে  

ডোমারে পুত্রবধূকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে  

হোমনায় স্থানীয় এমপি’র ছবি অপমান ও কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল আইনে মামলা

হোমনায় স্থানীয় এমপি’র ছবি অপমান ও কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল আইনে মামলা

ঘোড়াঘাটে জমি ও ঘর থাকা ব্যক্তিকে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ায় মানববন্ধন

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন মো. লিয়াকত আলী খাঁন মুকুল

জামালপুর সদরের এমপি’র আম বাগানে ব্যবহৃত গরীবের সোলার অপসারণ !

জামালপুর সদরের এমপি’র আম বাগানে ব্যবহৃত গরীবের সোলার অপসারণ !