crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অতিথি পাখির কলতানে মুখরিত ভোলার চরাঞ্চল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৭, ২০১৯ ৪:২৮ অপরাহ্ণ

মামুনুর রশিদ টিটু, ভোলাঃ শীতের শুরুতেই ভোলায় আসতে শুরু করছে নানা প্রজাতির অতিথি পাখি। শীত প্রধান অঞ্চল সাইবেরিয়া, ইউরোপ, এশিয়াসহ উত্তর অঞ্চলের বিভিন্ন দেশের হাজার হাজার মাইল দূর থেকে এই সব পাখিরা ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে ভোলার মদনপুর, ঢালচর, পাতিলার চর, সোনার চর, শিবচরসহ বিভিন্ন চরাঞ্চলে। শীতপ্রধান দেশগুলোর এই ঋতুতে অনেক ঠান্ডা পড়ায় এবং আহারের খোঁজে পাখিরা ভোলার এই সব চরাঞ্চলে এসে আশ্রয় নেয়।

এদের মধ্যে উল্লেখযোগ্য হলো বালিহাঁস, চকাচকি, কার্লিয়, বুনহাঁস, ছোটসারস, বড় সারস, নিসাচর হেরন, ডুবুরি পাখি, কাদা খোঁচ, গায়ক রেন পাখি, টিকিহাঁস, গ্যাডওয়াল, পিনটেইন, নরধাম সুবেলার, কমন পোচার্ড ইত্যাদি।

অতিথি পাখিদের কলতানে মুখরিত হচ্ছে ভোলার চরাঞ্চল গুলো। ভিন্ন দেশ থেকে আসা এসব অতিথি পাখি হয়ে উঠেছে ভোলার মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। অতিথি পাখিদের দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রকৃতি প্রেমীরা এসে ভীড় জমাচ্ছে ভোলার চরাঞ্চলগুলোতে।

সাধারণত অতিথি পাখিরা নভেম্বরের শুরুর দিকে আমাদের দেশে আসে এবং মার্চের শেষের দিকে আবার আপন নীড়ে ফিরে যায়। কিন্তু ভীষণ পরিতাপের বিষয়, কিছু অসাধু পাখি ব্যবসায়ী এবং পাখি শিকারী পাখিদের স্বাভাবিক জীবন যাত্রাতে বাধা দিচ্ছে। অর্থের লোভে বা নিছক শিকারের আনন্দে তারা পাখিদের প্রতিনিয়ত হত্যা করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরায়েলি হা’মলার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন ও বি’ক্ষোভ

ইউনাইটেড ক্লাব জামালপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্যএকটি স্থায়ী মানদণ্ড হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

দেশে করোনায় আরও ২১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯,৩৬৯

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে বেসরকারি সংস্থা সিও’র সাবান, মাস্ক, প্রচারপত্র ও সেনিটাইজার বিতরণ

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

জুড়ীতে নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময়

হোমনায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

প্রতিষ্ঠিত হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ট্রেড ইউনিয়ন করার অধিকার