crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৯ ডিসেম্বর ফুলপুর ও তারাকান্দা হা’নাদার মুক্ত দিবস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
৯ ডিসেম্বর ফুলপুর ও তারাকান্দা হা’নাদার মুক্ত দিবস

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ>>

৯ ডিসেম্বর ফুলপুর হানাদার মুক্ত দিবস। বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। পতনের সময় দ্রুত ঘনিয়ে আসতে শুরু করে এই মাটি আর বাংলার স্বাধীনতার শত্রুদের। বাঙালির জীবন -মরণ লড়াইয়ে বিজয় ধারা বাড়তে থাকে। পাকিস্তানি বাহিনীর শক্ত দু’র্গ বলে পরিচিত ফুলপুরে ৮ ডিসেম্বর বায়জিদ সিং এর নেতৃত্বে যৌথ বাহিনীর সাথে সরচাপুর-বাখাই-মধ্যনগরে পাক হানাদার বাহিনীর তুমুল র’ক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধের পর হা’নাদার মুক্ত হয় ফুলপুর। এ যুদ্ধে যৌথ বাহিনীর ২৫ জন এবং হা’নাদার বাহিনীর প্রায় ৪/৫ শত সৈন্য নিতহ হয়। যেন রক্তের গঙ্গা বয়ে যায় সরচাপুর-বাখাই-মধ্যনগরে। শত্রুসেনার সেলের আ’ঘাতে মা’রা যায় অনেক নিরীহ মানুষ।

সরচাপুর-বাখাই-মধ্যনগর যুদ্ধে ফুলপুর থানা সদর মুক্ত হলেও আরো দু’টি যুদ্ধ করতে হয়েছে মুক্তি পাগল দামাল সেনানীদের। হালুয়াঘাট-ময়মনসিংহ সড়ক ধরে ময়মনসিংহ শহরের দিকে এগিয়ে যাওয়ার সময় কাকনী ও মধুপুর-রুপচন্দ্রপুরে পাক হা’নাদার বাহিনীর সাথে যুদ্ধ হয় মুক্তি সেনানীদের। কোদালধর-রুপচন্দ্রপুর যুদ্ধে ৫৭ জন রা’জাকার আটক এবং ৫৪টি অ’স্ত্র উদ্ধার করে এগিয়ে যায় ময়মনসিংহ শহর মুক্ত করার লক্ষে। শ’ত্রুমুক্ত হয় ফুলপুর। আকাশে ওড়ে বিজয় পতাকা। গৌরবময় সেই দিনের এলাকাবাসীর স্মৃতিতে আজো অম্লান।

কিন্তু আজোও সংরক্ষিত হয়নি ব’ধ্যভূমি ও শহিদদের নামের তালিকা। ফুলপুর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন ৯ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ১৬৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৫২৫

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সফল অভিযানে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে রংপুর জেলা যুবলীগের খাবার বিতরণ

পুলিশ হ*ত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

প্রধানমন্ত্রীও সূর্যের মতো আলো ছড়িয়ে দিচ্ছেন সারা দেশের মানুষের মাঝে —তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক সহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৩

রংপুরে আগস্টে ১৭২ অভিযান ও ৬ লক্ষাধিক টাকা জরিমানা

রংপুরে আগস্টে ১৭২ অভিযান ও ৬ লক্ষাধিক টাকা জরিমানা

রমেক হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের চেষ্টায় ৬ প্রতারক আটক

নগরকান্দায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি পরিকল্পিত হত্যা