crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৩৬ টাকা কেজি বোরো ধান এবং ৪৯ টাকা কেজি চাল কিনবে সরকার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৯, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে।

কেজিপ্রতি বোরো ধান ৩৬ টাকা এবং সেদ্ধ চাল ৪৯ টাকা দর নির্ধারণ করা হয়েছে যা গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি। আগামী ২৪ এপ্রিল থেকে সারা দেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু হবে যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।একই সঙ্গে ৩৬ টাকা দরে গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ধান-চালের পরিমাণ নির্ধারণ করা হলেও গম কতটুকু সংগ্রহ করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান খাদ্য উপদেষ্টা। যতটুকু পাওয়া যাবে ততটুকুই সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

উপদেষ্টা আলী ইমাম বলেন, ‘কৃষি মন্ত্রণালয় যে উৎপাদন খরচ দিয়েছে তার সঙ্গে লাভ যুক্ত করে ধান ও চালের দাম নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘হাওরে ধান কাটা শুরু হয়েছে। পহেলা বৈশাখ থেকে পুরোদমে শুরু হবে। কৃষি উপদেষ্টা হাওরে গিয়ে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করবেন। ২৪ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু হবে।তবে উত্তরবঙ্গে একটু দেরিতে শুরু হবে বলেও জানান খাদ্য উপদেষ্টা।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

প্রায় ১ বছর পর ফের যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

রংপুরে স্ত্রীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মীর আনিসুল হক

আটোয়ারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানামুখী অনিয়মের অভিযোগ

হোমনায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম

মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৮

দাউদকান্দিতে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, মৃত্যু রহস্যজনক!

গৃহবধূ ছন্দার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট