crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩১, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক :
সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২০২৩ সালে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে আটদিন পড়েছে শুক্র ও শনিবার।

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ছুটি গতবারের মতোই আছে। কোনো চেইঞ্জ করা হয়নি। গতবার ছয়দিন ছিল শুক্র-শনিবার, এবার সেখানে আটদিন। ২২ দিনের মধ্যে আটদিন শুক্র-শনিবার পড়ে গেছে। মোট সরকারি ছুটি ২২ দিন।

তিনি বলেন, জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের সাধারণ ছুটি। এটা জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে। এরমধ্যে চারদিন হলো দুটি শুক্রবার ও দুটি শনিবার।

সাধারণ ছুটির মধ্যে রয়েছে- শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, মে দিবস, ঈদুল ফিতর, বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ঈদুল আজহা, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা (বিজয়া দশমী), ঈদে মিলাদুন্নবী (সা.), বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

অন্যদিকে, বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে আটদিনের নির্বাহী আদেশে ছুটি থাকবে।

জানাগেছে, শব-ই-বরাত, শবে মেরাজ, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ঈদুল আজহার আগে ও পরের দুদিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় উপকারভোগী ল্যাকটেটিং মায়েদের স্বাস্থ্য সেবায় হেলথ্ ক্যাম্প

কেএমপি’র অভিযানে ‘গাঁজা’সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে ফসলি জমিতে চলছে লাইসেন্সবিহীন ইটভাটা

ঝিনাইদহে ভূমিহীনদের ঘর বরাদ্দের নামে পারুলা মেম্বারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়ায় আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

পঞ্চগড়ে ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

টেকনাফে লোকালয়ে খাবার খুঁজতে এসে হাতির প্রাণহানি