crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হ্যান্ড স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি পাওয়ায় কোটি টাকা জরিমানা করলো এসিআইকে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২০ ২:০১ অপরাহ্ণ
হ্যান্ড স্যানিটাইজারে মিথানলের উপস্থিতি পাওয়ায় কোটি টাকা জরিমানা করলো এসিআইকে

মো. পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা :

এসিআইয়ের হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়ায় ওই কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিথানল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এসিআইকে।

র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রোববার রাতে মিরপুর-১ নম্বরের ঈদগাহ মাঠের পাশে এসিআইয়ের ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে তিনটি ব্যাচে আনুমানিক ৩৫ হাজার ‘স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে’ মিথানলের উপস্থিতি পান তারা।
“অভিযানে ওই ফ্যাক্টরীতে থাকা ২০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়েছে। বাকি যা আছে, ৪৮ ঘণ্টার মধ্যে বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে।”
ওই নির্দেশনার ভিত্তিতে এসিআই ইতোমধ্যে বাজার থেকে ওই তিনটি ব্যাচের ‘স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার’ প্রত্যাহার করে নিতে শুরু করেছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে গত ৪ অক্টোবর গাজীপুরে এসিআইয়ের একটি ডিপোতে অভিযান চালিয়েও স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে মিথানল পেয়েছিল র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সারওয়ার আলম বলেন, “ওই কোম্পানির অন্য কোনো প্রডাক্টে সমস্যা নেই। তারা বলেছে, পুরান ঢাকা থেকে কাঁচামাল কেনার সময় ভুলবশত মিথানলের একটি ড্রাম থেকে এই ঘটনা ঘটেছে।
তবে এ বিষয়ে সরাসরি এসিআই লিমিটেডের কাউকে পাওয়া যায়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রজাতন্ত্রের কর্মকর্তারা সবাই জনগণের চাকর : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

নাসিরনগরে করোনার চতুর্থ ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে করোনার চতুর্থ ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন

নেত্রকোনায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পি’টিয়ে হ’ত্যার মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭১০

সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব

মনোহরগঞ্জে ৩৪ কেজি গাঁ’জাসহ যুবক গ্রে’ফতার

মনোহরগঞ্জে ৩৪ কেজি গাঁ’জাসহ যুবক গ্রে’ফতার

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত স*ন্ত্রাসী গ্রেফতার

পঞ্চগড়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নীলফামারী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন