crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সড়ক দু’র্ঘটনায় মা-মেয়ে নি’হত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ট্রাক- অটোরিকশার সং’ঘর্ষে মা ও মেয়ে নি’হত হয়েছে। আজ শনিবার সকাল দশটায় উপজেলার শ্রীমদ্দি গ্রামে এ দুর্ঘটানা ঘটে। নি’হতরা হলেন উপজেলা সদরের সজলের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও ৬ মাস বয়সী মেয়ে সাওদা। দু’র্ঘটনার পর স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে ট্রাক এবং অটোচালক পালিয়ে গেছে। ঘাতক অটোসহ ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর নি’হতদের পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ঘা’তক ট্রাক এবং ব্যাটারিচালিত অটোরিক্শাটি পুলিশের হেফাজতে রয়েছে। আপাতত নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।’

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফেরদৌসী আক্তার তার শিশু সন্তান ও তার ছোট আরও এক ভাই ও এক বোনকে নিয়ে উপজেলার ভবানীপুর গ্রামের তাদের নানার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাবার বাড়ি একই উপজেলার শ্রীমদ্দি গ্রামে যাচিচ্ছলেন। বাড়ির কাছাকাছি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সং’ঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্য দুই ভাই- বোন সুস্থ রয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রামে নারীকে লাথি মারা বহিষ্কৃত সেই জামায়াতকর্মী গ্রেফতার

ঘোড়াঘাটে বছরে কয়েক কোটি টাকা রাজস্ব আয়ের উৎস রানীগঞ্জ গোহাটি

নেত্রকোনায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

ঝিনাইদহে প্রাাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি: ডিবি পুলিশের জালে বন্দি ৬ প্রতারক

ডোমারে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলেন তৌহিদা জ্যোতি

কালীগঞ্জে করোনায় মৃত হিন্দু ধর্মের এক ব্যক্তির সৎকারে ইমাম পরিষদ

প্রশাসনে বড় ধরনের রদবদল

ডোমারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ডোমারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

হোমনায় করোনা প্রতিরোধে স্থল পথের পাশাপাশি নৌপথেও অভিযান চালালেন এএসপি মো. ফজলুল করিম

নাসিরনগরে জেলা পরিষদের মহিলা সদস্যের খাদ্য সামগ্রী বিতরণ