crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ  প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় নিলখী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন ভূঁইয়াকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার বিকেলে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ডিএনএনসি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনার স্বামী। সোমবার বেলা সাড়ে ১১ টায় নিলখী-মিরাশ বাজার মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার ও ফুলেল শ্রদ্ধা জানান ইউএনও রুমন দে ও ওসি মো. আবুল কায়েস আকন্দসহ পুলিশের একটি দল। পরে সংসদসদস্য সেলিমা আহমাদ মেরীর পক্ষে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম ও ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার।
জানাযাপূর্ব স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ইউএনও রুমন দে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ওসি মো. আবুল কায়েস আকন্দ, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বেপারী,ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মতিউর রহমান প্রমুখ ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩

ডোমারে চাঞ্চল্যকর জাকিরুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ৩

বিদায়ের প্রাক্কালেও হোমনা-মেঘনার মানুষের পাশে সার্কেল এএসপি মো. ফজলুল করিম

নাসিরনগর আধুনিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভা,মত বিনিময় ও পুরস্কার বিতরণ

বগুড়ায় ২০ লাখ টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রিকশাচালক

চকরিয়ায় নিহত ৬ সহোদরের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান ৩৫লক্ষ টাকা

চকরিয়ায় নিহত ৬ সহোদরের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান ৩৫লক্ষ টাকা

কোটচাঁদপুরে মিথ্যা চু-রি-র অভিযোগে দিনমজুরকে হা-তু-ড়ি-পে-টা ও জু-তা-র মা-লা গলায় দিয়ে ফেসবুকে ছবি পোস্ট !

যেদিন ট্রাম্পের সঙ্গে বাইডেন ডায়ালগ করবেন, সেদিন আমি করব: প্রধানমন্ত্রী

কুলাঙ্গার ছাত্রের কীর্তি, নিজ শিক্ষ‌কের মোটরসাই‌কেল ও মোবাইল চুরি করে খেলো ধরা

কুলাঙ্গার ছাত্রের কীর্তি, নিজ শিক্ষ‌কের মোটরসাই‌কেল ও মোবাইল চুরি করে খেলো ধরা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা ২৩ দিন ধরে রাজপথে শিক্ষকরা, নিরব সরকার