crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মেয়র পদে চমক দেখালেন আ’লীগ প্রার্থী, বিপুল ভোটে বিজয়ী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ

 

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় ৪র্থ ধাপে উৎসবমুখর পরিবেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়।এতে ফের মেয়র পদে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা ও হোমনা উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাড. মো. নজরুল ইসলাম নৌকা প্রতীকে ১১,৪৬২ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আবদুল লতিফ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩,২৮৮ ভোট ।

সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হলেন -১,২ও ৩ নং ওয়ার্ডে সুকিয়া বেগম ,৪,৫ও ৬ নং ওয়ার্ডে শিল্পি বেগম ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ফাতেমা আক্তার (আনারস) । কাউন্সিলর পদে -১নং ওয়ার্ডে- মো. বিল্লাল হোসেন, ২নং ওয়ার্ডে- মো. আবুল হোসেন,৩নং ওয়ার্ডে-শফিকুল ইসলাম সবু , ৪নং ওয়ার্ডে- মো. আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ডে- শাহনুর আহমেদ সুমন, ৬নং ওয়ার্ডে- মোন্নাফ মিয়া ,৭নং ওয়ার্ডে -কামাল হোসেন জামাল, ৮নং ওয়ার্ডে- আবদুল কাদির ও ৯নং ওয়ার্ডে- আবদুছ ছোবহান বিজয়ী হয়েছেন । জানা গেছে, হোমনা পৌরসভায় ৯ ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৪০জন।

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পৌরসভা নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শহিদ বুদ্ধিজীবী দিবসে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

দিনাজপুরে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পিসিবি রোডসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রংপুরে মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

হোমনায় প্রধানমন্ত্রীর ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন

জুমুআ’র নামাজের ছয়টি গুরুত্বপূর্ণ আদব

শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল ট্রেডের শিক্ষক ফজলুর রহমান কীভাবে হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ?

মধুপুরে ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং শাস্তির দাবিতে মানববন্ধন

রংপুরে স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠায় যুবমঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডোমারে নাট্য সমিতির উদ্যোগে নাটক “নৃপতি” মঞ্চস্থ

দাম কমলো এলপি গ্যাসের