crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বাঁশির কারিগর কাশেমের পাশে দাঁড়ালেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ

 

 

মো. ইব্রাহিম খলিল:

কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের বাঁশির কারিগর মো. আবুল কাশেমের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন কুমিল্লার সাবেক এসপি এবং ঢাকা রেঞ্জের বর্তমান ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার)পিপিএম।

আজ বুধবার সন্ধ্য ৭ টার দিকে হোমনা উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা ঢাকার নিউ মার্কেটে ব্যবসায়ী রাসেল মাহামুদ সোহেল ডিআইজির পক্ষে অসুস্থ মো. আবুল কাশেমের ছেলে মো. আল- আমিন এর নিকট আর্থিক সহায়তার নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

জানা গেছে, মো. আবুল কাশেম দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না।

রাসেল মাহমুদ সোহেল বলেন, ‘শ্রীমদ্দি গ্রামের আ’লীগ নেতা মো. ইয়াছিন বাঁশির কারিগর মো. আবুল কাশেমের অসুস্থতার বিষয়ে জানিয়ে সহযোগিতা চাইলে আমার পরিচিত ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম স্যারকে বিষয়টি অবগত করি। তিনি আবুল কাশেমের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা পাঠান। সেটি আজকে তার ছেলের কাছে দেয়া হয়েছে।’

মো. আবুল কাশেমের ছেলে মো. আল-আমিন বলেন, ‘নুরুল ইসলাম স্যার কুমিল্লায় থাকাকালীন বাঁশির সুবাদে একাধিকবার আমাদের বাড়িতে এসে ছিলেন। স্যার আমাদের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি এবং আমাদের পরিবার স্যার প্রতি চির কৃতজ্ঞ।’

বাঁশির কারিগর মো. আবুল কাশেমের অসুস্থতার সংবাদ আপনি কীভাবে জানতে পেরেছেন জানতে চাইলে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘রাসেল আমার সাথে যুক্ত আছে। তার মাধ্যমেই জেনে ব্যক্তিগত তহবিল থেকে তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেয়া হয়েছে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাসিরনগরে হত্যা মামলার পলাতক আসামী শহীদ মিয়া গ্রেফতার

রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার, শাশুড়ি আটক

হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর উপর সং’ঘবদ্ধ হা’মলা, থানায় অভিযোগ 

রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে চাচাতো ভাই

রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেলেন ঈগল

ময়মনসিংহের নান্দাইলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম শাহান

পঞ্চগড়ে স্কুল এণ্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নীলফামারীতে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অবহিতকরণ সভা