crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৬, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমিতে বেলা বারোটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তর রীনা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবীর খন্দকার ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী প্রমুখ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে তিনশ‘ ছেচল্লিশ জন মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও জীবিত ১৮৮ জন বীর মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা স্মারক এবং ১৪৬ টি প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারকে অর্থ উপহার দেওয়া হয়েছে। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, উপজেলা পরিষদ মাঠে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে উধাও রাস্তার ইট , জনদুর্ভোগ চরমে

পঞ্চগড়ে মামলা দায়েরের প্রতিবাদে দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ

পঞ্চগড়ে মামলা দায়েরের প্রতিবাদে দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ

রংপুরে গৃহবধূ ধর্ষণের মামলায় ১৬ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে ১লা বৈশাখ পালন

জামালপুরে বিচারকের বাসায় চু*রির ঘটনায় আরও ৫জন গ্রেপ্তার

গৌরীপুরে উপজেলা আওয়ামীলীগের নবাগত সভাপতি ও সাধারন সম্পাদককে জাতীয় মহিলা শ্রমিকলীগ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন

গৌরীপুরে উপজেলা আওয়ামীলীগের নবাগত সভাপতি ও সাধারন সম্পাদককে জাতীয় মহিলা শ্রমিকলীগ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের সংবাদ প্রকাশে খুন- জখমের হুমকি, প্রাণ রক্ষার্থে শৈলকুপা থানায় জিডি

মা’দকসহ আ’টক যুবলীগ নেতাকে ব’হিস্কারের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

মা’দকসহ আ’টক যুবলীগ নেতাকে ব’হিস্কারের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

পঞ্চগড়ে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ