crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেলো ভূমি ও গৃহহীন ১২ টি পরিবার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ
হোমনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেলো ভূমি ও গৃহহীন ১২ টি পরিবার

 

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লাঃ

কুমিল্লার হোমনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমি ও গৃহহীন ১২ টি পরিবারের মাঝে জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬ হাজার ২২৯টি পরিবারকে গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এরপর পরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ১২টি ভূমি ও গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি জনগণের উপভোগ করার জন্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, সদস্য মাহবুব খন্দকার ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পেয়ে  ভূমি ও গৃহহীন পরিববারগুলো প্রধানমন্ত্রীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে কুটির শিল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৬ চাঁ’দাবাজ গ্রেফতার

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

ধান কাটায় যন্ত্রের ব্যবহার, কিশোরগঞ্জে পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকেরা

জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

নাসিরনগরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

অতিরিক্ত সচিবের নেতৃত্বে ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত শুরু

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯

কেএমপির দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার