crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ডাক্তারসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৯, ২০২০ ৩:৫১ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ

কুমিল্লার হোমনায় ডাক্তার ও দুইনারীসহ তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । তারা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও সেন্ট্রাল হাসপাতালের নিয়মিত চিকিৎসক ডা. সাইয়্যেদ আল ফয়সাল (৩০), একজন স্টাফ তাছলিমা আক্তার (২২) এবং উপজেলার নিলখী ইউনিয়নের বাবরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (৩৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । আজ শুক্রবার কুমিল্লায় পাঠানো তিনজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । তাদের রিপোর্ট পজিটিভ আসায় সেলিনা আক্তারের বাবরকান্দি বাড়ি, হোমনা সেন্ট্রাল হাসপাতালের সামনের ওষুধের দোকানসহ পুরো বিল্ডিং , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়্যেদ আল ফয়সাল এর ভাড়া বাসা লকডাউন ঘোষণা করেছে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা । এতে বাসার সংস্পর্শে থাকা সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুস সালাম সিকদার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সালাম সিকদার জানান, করোনা রোগীর সংস্পর্শ থাকা ও করোনার উপসর্গ থাকায় গত ২৭ মে নমুনা সংগ্রহ করে কুমিল্লা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তাদের তিনজনের করোনা পরীক্ষার রির্পোট পজিটিভ আসায় তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে । সেলিনা আক্তার কিছুদিন পূর্বে মার্কেট করতে হোমনা আসে । সম্ভবত কোন দোকান থেকেও সংক্রমিত হতে পারে । হোমনা সেন্ট্রাল হাসপাতালের প্যাথলজিস্ট আশরাফ আলীর সহধর্মিণী ঢাকা থেকে আগত শিল্পী বেগম গত ২৬ তারিখ করোনা আক্রান্ত হয় । শিল্পী বেগম সেন্ট্রাল হাসপাতালে থাকায় ডা. সাইয়্যেদ আল ফয়সাল ও সেন্ট্রাল হাসপাতালের স্টাফ তাছলিমা আক্তার সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, করোনা পরীক্ষার রির্পোট পজিটিভ আসায় সেলিনা আক্তারের বাবরকান্দি বাড়ি, তাছলিমা আক্তার সেন্ট্রাল হাসপাতালে থাকে বিধায় হাসপাতালের সামনের ওষুধের দোকানসহ বিল্ডিং ও ডা. সাইয়্যেদ আল ফয়সালের ভাড়া বাসা লকডাউন ঘোষণা করা হয়েছে । তাদের সংস্পর্শে থাকা সকলকে করোনা টেস্টসহ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭

সাবেরুলের বালুর পয়েন্ট বন্ধ করার ক্ষমতা কারো নেই !

দিঘলিয়ায় জেলা বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

করোনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কুষ্টিয়ার ১০ নং পৌর কমিশনার লাভলু

চকরিয়ায় মাস্ক ব্যবহার না করায় ৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

টাঙ্গাইলের মধুপুরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

দাউদকান্দিতে মাসুক ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার