crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ডাকাত সর্দার মাহবুব গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৮, ২০১৯ ২:১৯ অপরাহ্ণ

আটক ডাকাত সর্দার মো. মাহবুব কাঞ্চণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>

কুমিল্লার হোমনায় ডাকাত সর্দার মোঃ মাহবুব কাঞ্চনকে (৩২) গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।সোমবার দিবাগত রাত ১টার দিকে হোমনা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বির নেতৃত্বে মো. নাজমুল হক (ওসি তদন্ত), এস আই সাফায়াত ও এএসআই সফি উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দূর্গাপূর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

জানা গেছে, গত ২৭ মে রাত ৮টা ১৫ মিনিটে হাবিব নামে এক ব্যবসায়ির নিকট মোবাইল ফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন অজ্ঞাতনামা চাঁদাবাজ।এ বিষয়ে ব্যবসায়ী হাবিব হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

হোমনা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, মো. মাহবুব কাঞ্চণ একজন ডাকাত সর্দার ।গোপন সংবাদের ভিত্তিতে মাহবুবের অবস্থান জানতে পেরে আমরা তার বাড়ি ঘেরাও করে তার নিজ ঘর থেকেই তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

ব্যবসায়ী মাহবুবের নিকট মোবাইল ফোনে চাঁদা দাবীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও বিষয়টি নিশ্চিত হতে পারি নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে (মাহবুব) তা অস্বীকার করেছে। তবে এ বিষয়টি আমরা অধিকতর তদন্ত করে দেখছি। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বেনজীরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ, দুদকের মামলা

হোমনা-তিতাস ও মেঘনার উন্নয়নের রূপকার এমকে আনোয়ারের নাম মুছে ফেলা যাবে না : ইঞ্জি. এমএ মতিন খান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কেনাকাটার দুর্নীতির বিষয়টিতে দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সবংর্ধনা

পেশাদারিত্ব ও শুদ্ধতার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান আইজিপির

সরকারি নির্দেশনা মেনে দোকান চালু রাখুন : সার্কেল এএসপি মো. ফজলুল করিম

পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ডোমারে করোনাভাইরাস প্রতিরোধে আলোচনা সভা

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর ‘মৃত্যু’