crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় করোনা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করতে গিয়ে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা পোষণকারী শিশুকে গাড়িতে চড়ালেন এএসপি ফজলুল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৯, ২০২০ ৪:০৩ পূর্বাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা ঃ

কুমিল্লার ( হোমনা -মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম করোনা প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছেন । তিনি গতকাল মঙ্গলবার উপজেলার দুলালপুর হাইস্কুল ও রামকৃষ্ণপুর বাজার মনিটরিং শেষে হোমনা ফেরার পথে একটি কিউট শিশু গাড়ীর সামনে রাস্তার মাঝে এসে হাজির হয় । শিশুটিকে দেখে গাড়ী থেকে নেমে যান এএসপি মো. ফজলুল করিম। তিনি শিশুটিকে জিজ্ঞাসা করেন, ‘বাবা তুমি রাস্তায় এসেছো কেন ?’ শিশুটি বলল, ‘আমি বড় হয়ে পুলিশ অফিসার হবো ও গাড়ী চালাবো।’ তাই গাড়ীতে চড়িয়ে বাচ্চাটির আবদার মিটিয়ে এর স্বপ্ন পূরণে উৎসাহিত করলেন এএসপি মো. ফজলুল করিম। পরে শিশুটির হাতে চিপস্ এর প্যাকেট ধরিয়ে খুশি মনে বিদায় দেন তাকে। এরপর তিনি দুলালপুর হাইস্কুলে এতিমও অসহায়দের খাদ্য বিতরণ করেন ।

এসময় তিনি জনগণের উদ্দেশে বলেন, আপনারা কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, রাস্তা-ঘাট ও দোকানপাটে অযথা আড্ডা দেবেন না। আপনাদের নিরাপত্তায় আমরা বাইরে অাছি, আমাদের নিরাপত্তায় আপনারা ঘরে থাকুন, নিজে বাঁচুন এবং দেশকে বাঁচান।

প্রসঙ্গত, তিনি হোমনা- মেঘনায় করোনার সংক্রমণ রোধে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার জন্য দিনরাত চেষ্টা করে যাচ্ছেন । তার আন্তরিক প্রচেষ্টায় মানুষ অনেকটাই সচেতন হয়ে ঘরমুখী হয়েছে। তার নানামুখী কার্যক্রম সচেতন মহলের কাছে বেশ সাড়া জাগিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ২০৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮,৪৮৯

তুষারধারা কল্যাণ সমিতির কমিটি ঘোষণা

তুষারধারা কল্যাণ সমিতির কমিটি ঘোষণা

মিরপুর পৌরসভার সাবেক মেয়র ফারুক চৌধুরীর ইন্তেকাল

হরিনাকুন্ডুর হাজী আরসাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দু-র্নী-তি-র অভিযোগ

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি

ডোমারে ২ এনজিও কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মোস্তাকিম আটক

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

রংপুর মেডিকেল থেকে আরও ৬ দালাল গ্রেফতার

ময়মনসিংহে মাস্কের দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

হোমনায় কৃষি উপকরণ বিতরণ