crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ইউএনও তাপ্তি চাকমার বাজার মনিটরিং অব্যাহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২, ২০২০ ৫:৩২ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা ঃ

কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়াকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে, জন সমাগম এড়িয়ে চলতে, অপ্রয়োজনে বাহিরে বের না হতে এবং বের হলে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে বের হতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, করোনা ভাইরাসকে পুঁজি কোনো ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কাল থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ

পৌর মেয়র নির্বাচনে জামানত পাঁচ হাজার টাকা করুন: অ্যাড. ইয়ারুল ইসলাম

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের রাজাকার চেয়ারম্যান আব্দুর রশিদ’র পুত্রদের দুঃশাসনে অতিষ্ঠ মানুষ!

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় অনাড়ম্বর পরিবেশে বিআরবি কেবল এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের অনুকূলে ৫৯ লক্ষ টাকার চেক হস্তান্তর

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রংপুর আ’লীগের বৃক্ষরোপণ কার্যক্রম

নেত্রকোনায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

রংপুরে দিশেহারা উচ্ছেদ হওয়া ভূমিহীনরা, পুনর্বাসনের দাবি

রংপুরে দিশেহারা উচ্ছেদ হওয়া ভূমিহীনরা, পুনর্বাসনের দাবি

সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব