crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনার স্কুল ছাত্রী ধর্ষণকারী আবদুল মতিনকে গাজীপুর থেকে গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০২০ ৪:৩১ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ 
কুমিল্লার হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণকারী রিকশাচালক আবদুল মতিন(৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদ পেয়ে হোমনা থানার এসআই সেকান্দর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে টঙ্গী গাজীপুরের দত্তপাড়া রোডের এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে এলাকায় গুইলা মতিন নামে পরিচিত।
জানা গেছে, গত ৫ জুন সকালে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রেখে মা বাবা কৃষি জমিতে কাজ করতে গেলে শিশুটিকে ঘরে একা পেয়ে মতিন (৬০) ওরফে গুইলা মতিন শিশুটিকে ধর্ষণ করে। পরে ওইদিনই ধর্ষিতার মা বাদী হয়ে মতিনকে একমাত্র আসামী করে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা করে। মামলা নং-৩ তারিখ ৫-৬-২০২০ খ্রি.।
এদিকে ধর্ষক মতিন সম্পর্কে এলাকায় কোন ভালো সংবাদ পাওয়া যায়নি। সে তিনটি বিবাহ করেছে। প্রথম স্ত্রী তাকে রেখে পাকিস্তান চলে যায়। পরে আবার বিয়ে করে, সে স্ত্রীকে ফেলে ঢাকায় আরেক বিয়ে করে। কিন্ত কোন স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় সে বাড়িতে একা থাকার কারণে সে এ বিকৃত রুচির কাজ করেছে। সবাই এর উপযুক্ত শাস্তি দাবি করছেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকার দত্তপাড়া রোডের এক বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আগামী কাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তেঁতুলিয়ায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৯ ব্যক্তির অর্থদণ্ড

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় দন্ডপ্রাপ্তদের বাড়ি-বাড়ি গেলেন শিমুল বিশ্বাস

দেশে ব্যবহৃত কারো মোবাইল সেট বন্ধ হবে না : ফয়েজ আহমদ তৈয়্যব

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

রমেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পদযাত্রা

করোনা ভাইরাস: জলঢাকায় জরুরি বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ

নীতিহীন ও হলুদ সাংবাদিকতা কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না: প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে হতদরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলো- মানবতা একতা ফাউন্ডেশন

সিএমপি’র অভিযানে ২৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর