crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় কৃষ্ণপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৯, ২০১৯ ৩:০৩ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>

কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্হিত থেকে উক্ত অনুষ্ঠানটি অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ ও সাবেক বিসিএস কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রকিবুল ইসলাম।

এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুল হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, ট্যানারি এসোসিয়েশনের সদস্য শিল্পপতি এস এম আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শামীম আহমেদ, ইউপি সদস্য ও বিদ্যালয়ের সহ-সভাপতি মো. সালে জহর, সাবেক ইউপি সদস্য মো. ফজলুল হক, সাংবাদিক মো. আল আমিন শাহেদ, হোমনা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির , সাংগঠনিক সম্পাদক মো. কবির আহমেদ, আওয়ামী লীগ নেতা আবদুর রব, অভিভাবক আবদুল করিম প্রমুখ ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জনকারী মো. আলামিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. এনায়েত হোসেন সৈকতের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হানিফ খান ও সমাজকল্যাণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

করোনা আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও, থামিয়ে দিতে পারে নি: রাষ্ট্রপতি

বেকারি মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে : সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

সৈয়দপুর-কক্সবাজার সরাসরি বিমান চালু

ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দিঘির পুরাতন গাছ কেটে নেওয়ার চেষ্টা ॥ হুমকির মুখে দিঘির সৌন্দর্য ও পরিবেশ

রংপুরে ভূট্টার বস্তা হতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক-২

দিঘলিয়ার মুদি দোকানে আ’গুন, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দিঘলিয়ায় অ’স্ত্রসহ বিএনপি নেতা আটক

ঝিনাইদহে প্রতিবন্ধীর দায়ভার নিলেন পুলিশ সুপার হাসানুুজ্জামান

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একদিকে আসে, আরেকদিকে চলে যায়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একদিকে আসে, আরেকদিকে চলে যায়: পররাষ্ট্রমন্ত্রী