crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা-মেঘনাবাসীর আরেকটু সচেতনতা ও সহযোগিতাই পারে সবাইকে নিরাপদ রাখতেঃ এএসপি মো. ফজলুল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১১, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
সারা দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলেও জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে দিনরাত অভিযান অব্যাহত রেখেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

প্রতিদিনের ন্যায় আজ শনিবার জনসচেতনতা সৃষ্টি ও মানুষকে ঘরে অবস্থান করানোর লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি রাস্তায় চলাচলরত মানুষ, জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।

জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। মাস্ক পরুন, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখুন। আপনাদের আরেকটু সহযোগিতা এবং সচেতনতাই সবাইকে নিরাপদ রাখতে পারে। তাই কেউ সন্ধ্যা ৬ টার পর বাহিরে বের হবেন না, দিনে এক এলাকা থেকে অন্য এলাকায় যাবেন না, নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন,বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না, নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এএসপি মো. ফজলুল করিমের আন্তরিক প্রচেষ্টা ও দিনরাত পরিশ্রমের ফলে মানুষ অনেকটাই সচেতন হয়েছে এবং ঘরমুখী হয়েছে। তার এ কার্যক্রম সচেতন মহলের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে বানেশ্বরে র‌্যালী

পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে বানেশ্বরে র‌্যালী

বাসে হেলান দিয়ে টাকা গুনছিলেন ভিক্ষুক, চালু হতেই চাপা পড়ে মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

রংপুরে সাংবাদিকদের সাথে মেয়রপ্রার্থী আতাউর জামান বাবু’র মতবিনিময়

রংপুরে সাংবাদিকদের সাথে মেয়রপ্রার্থী আতাউর জামান বাবু’র মতবিনিময়

প্রধানমন্ত্রীর মানবিকতায় আপ্লুত জামালপুরের শিশু শম্পা 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনগ্রসর রবিদাস ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনগ্রসর রবিদাস ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে অ’পহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রে’ফতার ১

পঞ্চগড়ে অ’পহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রে’ফতার ১

পঞ্চগড়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

হোমনায় করোনায় আক্রান্তের ১দিন পর আক্রান্ত ব্যক্তির বাড়ির সন্ধান, বাড়ি লকডাউন ঘোষণা

পাবনায় ইয়াবাসহ আন্তর্জাতিক মাদকচক্রের ২ সদস্য গ্রেপ্তার