crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসির বৃত্তিতে উপজেলায় সেরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৫, ২০২০ ২:৫২ অপরাহ্ণ


আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২০২০ সালের এসএসসির বৃত্তিতে ধরাবাহিক সাফল্য অব্যাহত রেখে উপজেলায় সেরা হয়েছে । সোমবার রাতে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত উপজেলা সাধারণ বৃত্তি ৩১ টি বৃত্তির মধ্যে ১৫ টি বৃত্তি পেয়ে উপজেলায় শীর্ষ স্থান লাভ করেছে এ বিদ্যালয়টি । এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে ০৮টি, মানবিক বিভাগে ০৫ টি ও বিজ্ঞান বিভাগে ০২ টি বৃত্তি লাভ করে ।
বৃত্তি প্রাপ্ত বিদ্যালয়গুলো হল-হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১৫ টি, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয ০৭ টি, ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয় ০৩ টি, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় ০২ টি, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ০১টি, কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ০১ টি, রামকৃষ্ণপুর কেকে আর কে উচ্চ বিদ্যালয়-০১ টি, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় ০১ টি ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা ফাহমিদা পারভীন বলেন, এসএসসিতে ১৫ টি বৃত্তি পেয়ে উপজেলায় সেরা হওয়ায় আমি খুবই আনন্দিত । ভবিষ্যতে আরও ভাল ফলাফল অর্জন করার চেষ্টা অব্যাহত থাকবে ।
ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল বলেন, এ বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীদের প্রতি খুবই আন্তরিক,যার দরুন সাফল্য অর্জন করেছে । এ জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক মন্ডলীকে আন্তরিক ধল্যবাদ জানাই ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন বলেন, বিদ্যালয়টি এসএসসির বৃত্তিতে উপজেলায় শীর্ষ স্থান লাভ করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই । আশা করি, ভবিষ্যতে আরো ভালো ফলাফল করে স্কুলের সুনাম বয়ে আনবে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নারী নি*র্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু

স্মার্ট বাংলাদেশ পুরস্কারে ভূষিত পুলিশ

নীফামারীতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা

নীফামারীতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা

ডোমারে অসহায় মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ

রংপুরে ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল জব্দ

যশোরে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হা*মলা না করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা