crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী দিনের আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২১, ২০২১ ১০:২৮ অপরাহ্ণ

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:  আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের ৭৬ তম সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের ন্যায় এবারও বাংলায় ভাষণ দিবেন।

ইউএনজিএ’র ৭৬ তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের আবদুল্লা শহীদ সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন।

বিশ্বব্যাপী মহামারির কারণে সাধারণ পরিষদের অধিবেশন হলে অনুমোদিত প্রতিনিধিদলের আকার সীমিত হবে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সদর দফতরে ভ্রমণের পরিবর্তে আগে ধারণকৃত বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়েছিল।

এতে ১০০ টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নতুন করে ১ কোটি ২৯ লাখ বেকারের কর্মসংস্থান হবে :পরিকল্পনামন্ত্রী

হোমনায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন

পুঠিয়ার বানেশ্বরে বরাদ্দের সার সুষ্ঠুভাবে বিতরণের দাবি ডিলার-কৃষি কর্মকর্তাদের

হরিণাকুন্ডুতে ঐতিহ্যবাহী মহিষের গাড়ীতে করে বিয়ে

পঞ্চগড়ে গলাকাটা অবস্থায় অটোচালক উদ্ধার

নীলফামারীতে জনপ্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ

রংপুর পদাতিকের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭দিনব্যাপি দুই বাংলা নাট্যোৎসব

রংপুর পদাতিকের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭দিনব্যাপি দুই বাংলা নাট্যোৎসব

সরিষাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সরিষাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার