crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে উপসচিব নজরুল ইসলাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
হোমনা উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে উপসচিব নজরুল ইসলাম

 

 

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব এসএম নজরুল ইসলাম আজ শনিবার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাব আকস্মিক পরিদর্শন করেন।

এ সময় তাকে স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সহ-সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম।

উপ-সচিবের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, পৌরমেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. মজিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম।

উপজেলা প্রেসক্লাব আকস্মিক পরিদর্শনে এসে উপসচিব এসএম নজরুল ইসলাম বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।’

তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।

এসময় উপ-সচিব – প্রশাসনকেও সাংবাদিকদের কাজে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন।

পরে প্রেসক্লাব সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু প্রশাসনের কাছে উপজেলা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হরিনাকুন্ডুতে সঞ্জয় ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা দ ক সহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে অপহরণকারী গ্রেফতার, অপহৃত গৃহবধূকে উদ্ধার

হোমনা সরকারি ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ খোরশেদুজ্জামান আর নেই

ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ ভরাট করছে মহেশপুর পৌরসভা, দেখার কেউ নেই

রংপুর টাউন হল বধ্যভূমিতে পাওয়া গেছে মানুষের হাড়গোড়

ঝিনাইদহে সাংবাদিককে অপহরণ করে হত্যার চেষ্টা, হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার!

বেরোবিতে এক যুগ পূর্তির দিনে শিক্ষার্থীদের অবরোধ

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউট রোভারের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা