crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হৃদরোগ প্রতিরোধে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কিশোরগঞ্জে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং হৃদযন্ত্রের সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এতে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার হয়ে পুনরায় ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।

পরে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আবদুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।

সভায় বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মো. জালালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাইমেন লাক মিয়া, কোষাধ্যক্ষ হাফেজ আবদুর রশিদ, মনিরুজ্জামান মনির, মো. জাহাঙ্গীর আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হৃদরোগ বর্তমানে মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন কারণে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধূমপান পরিহার এবং প্রয়োজন অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। পাশাপাশি হৃদরোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় বিশ্ব হার্ট দিবসের তাৎপর্য তুলে ধরে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

সারা দেশে করোনায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৫৬

রংপুরে হিজরা জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসক

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে নগদ ৮ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধারসহ চো’র চক্রের ১ সদস্য গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে ডাক্তারের শরীরে করোনা সন্দেহে এলাকা লকডাউন

অন্তর্বর্তী সরকার বিপ্লবের মধ্য দিয়ে বৈধ সাংবিধানিক সরকারে পরিণত হয়েছে , সরকারের বিরুদ্ধাচরণ ও ষড়যন্ত্র হবে অসাংবিধানিক ও বিধিবহির্ভূত

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি

হোমনা-তিতাস ও মেঘনার উন্নয়নের রূপকার এমকে আনোয়ারের নাম মুছে ফেলা যাবে না : ইঞ্জি. এমএ মতিন খান

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিল বিএফএ

দৌলতপুরে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন