crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হিফজুল কোরআন প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া হাফেজ সালমান ফারসীকে সম্মাননা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৯, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

 

 

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলোর ২০২৩ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাফেজ মোহাম্মদ সালমান ফারসীকে স্বর্ণ পদক সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের আয়োজনে খান্দুরা সৈয়দ মোর্শেদ কামাল মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হাফেজ মোহাম্মদ সালমান ফারসী ও তার গর্বিত পিতা এরশাদ কামালকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পীরজাদা সৈয়দ মাসুদ বখত কায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা শান্তিপুর জামে মসজিদের খতিব মাওলানা শায়খ ড. সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী।
খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল- হোসাইন,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা কাজী আলাউদ্দিন আহমেদ,সৈয়দ সাফায়েত মোর্শেদ শুভ, মাওলানা আনোয়ার হোসেন ও হাফেজ মোহাম্মদ সালমান ফারসীর পিতা মো: এরশাদ কামাল। অনুষ্ঠানে সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের পক্ষ থেকে হাফেজ মোহাম্মদ সালমান ফারসীর হাতে অতিথিরা স্বর্ণ পদক সম্মাননা তুলে দেন।
হাফেজ মোহাম্মদ সালমান ফারসী উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের এরশাদ কামালের ছেলে ও ঢাকা মারকাজুততাহফীজ মাদ্রাসার শিক্ষার্থী।

 

ছবি সংযুক্ত

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

তিতাসে প্রবাসী দম্পতির টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের জেরধরে সংঘর্ষ, লুটপাট, নারীসহ আহত ৩

এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করলেন ঝিনাইগাতীর ইউএনও

ডোমারে ইউপি নির্বাচনে আ’লীগের নৌকা প্রতিক পেলেন যারা

অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি ‘বিক্ষোভ’

ঘোড়াঘাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

Quisque nec

জগন্নাথপুরে নদী খননের কবলে পড়ে দুই গ্রামের ৩৬ পরিবার ভিটেহারা

হরিনাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন