crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ ও তথ্য সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : তীব্র সমালোচনার মুখে হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ ও তথ্য সংগ্রহের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় হাসপাতালের তথ্য প্রকাশের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় বাদ দিয়ে দর্শনার্থী ব্যবস্থাপনা সম্পর্কে বলা হয়েছে।

মঙ্গলবার উপ-সচিব মো. আবু রায়হান মিঞার স্বাক্ষরিত নতুন নির্দেশনাটি জারি করা হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সাংবাদিকদের তথ্য সংগ্রহের বিষয়ে গত ১২ জানুয়ারি দেয়া নির্দেশনায় যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল- তা বাদ দেয়া হয়েছে।

গত ৪ জানুয়ারি রাজশাহীতে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছিলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোনো সাংবাদিকরা ঢুকতে পারবেন না।

এরপর ১২ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, গবেষণা, জরিপ, অন্য কোনো তথ্য বা সংবাদ সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করবেন। সংগৃহীত তথ্য বা সংবাদের বস্তুনিষ্ঠতার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করবেন। বিনা অনুমতিতে হাসপাতালের ভেতরে রোগী বা স্বাস্থ্যসেবা কার্যক্রমের কোনো স্থিরচিত্র বা ভিডিওচিত্র ধারণ করতে পারবেন না। সংগৃহীত তথ্য প্রকাশের আগেই বস্তুনিষ্ঠতার বিষয়ে কর্তৃপক্ষের সম্মতি গ্রহণ করতে হবে।

এ নির্দেশনার পরই তুমূল সমালোচনা শুরু হয়। অনেকেই বলতে থাকেন, হাসপাতালে স্বাস্থ্যসেবার অনিয়ম-দুর্নীতি ঢাকতেই মন্ত্রণালয়ের এমন নিষেধাজ্ঞা।

সমালোচনার মুখে অবশেষে মঙ্গলবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল স্বাস্থ্য মন্ত্রণালয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে মহান মে দিবস পালিত

রংপুরে ছাত্রদলের ২১ নেতাকর্মীর পদত্যাগ, গণপদত্যাগের হুঁশিয়ারি

রংপুরে ছাত্রদলের ২১ নেতাকর্মীর পদত্যাগ, গণপদত্যাগের হুঁশিয়ারি

নীলফামারীর ডিমলায় ই’য়াবা ও হে’রোইনসহ মা’দক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর ডিমলায় ই’য়াবা ও হে’রোইনসহ মা’দক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে অভিনব কায়দায় প্রতারণা, স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়েছে ভাড়াটিয়া দম্পতি

সচেতনতা বৃদ্ধির স্বার্থে করোনা ভাইরাসে করুন মৃত্যুর চিত্র তুলে ধরেছেন হোমনার ইউএনও

কুতুপালং বাজারে আগুন, ঘুমন্ত ৩ রোহিঙ্গার মৃত্যু

নাসিরনগরে ইউপি নিবার্চনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ

হোমনায় আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের উপর চড়াও ব্যবসায়ীরা

দাউদকান্দিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেওয়ার হু-ম-কি, ডাক্তারের বিরুদ্ধে জিডি