crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাইকোর্ট বিভাগের ৫ কর্মচারী বরখাস্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১২, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
শৃঙ্খলাভঙ্গের দায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে এক বেঞ্চ অফিসারের বেতন স্থগিত করা হয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসন পৃথক পৃথক অফিস আদেশ জারির মাধ্যমে এ সিদ্ধান্তসমুহ বাস্তবায়ন করে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে টানা অনুপস্থিত থাকার দায়ে প্রথম আপিল শাখায় কর্মরত অফিস সহকারী মো. আকরাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৯ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এদিকে, বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার এমএলএসএস মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করে সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি করা হয়েছে। গত ৪ আগস্ট এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন বন্ধের অফিস আদেশ জারি করা হয়। গত ২৬ জুলাই এ আদেশ জারি করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৮০ বছরের গুনাহ মাফের আমল

৮০ বছরের গুনাহ মাফের আমল

চকরিয়ায় চিত্রশিল্পী সরওয়ার ‘হত্যার’ বিচারের দাবিতে মানবন্ধন

ডোমারে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক পুলিশের সোর্স হ-ত্যা মামলা এবং পুলিশ আক্রান্ত মামলার প্রধান আসামী গ্রেফতার

হোমনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমি স্মৃতি স্তম্ভের উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

জামালপুরে ভাইয়ের হাতে ভাই খু*নের প্রধান আসামীসহ গ্রেপ্তার ৭

নীলফামারীতে বজ্রপাতে যুবক নিহত

নিউজ প্রকাশে কাউকে কল দেওয়া হয় না, বাধ্যও করা হয় না: তথ্য উপদেষ্টা

ডোমারে পৃথক পৃথক ভাবে পালিত হলো আ’লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পুঠিয়ায় কসমেটিকস কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা