crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২২, ২০১৯ ২:৪৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
‘মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনকে না বলুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশেষ আইন- শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভার আয়োজন করে হরিণাকুন্ডু থানা ও কমিউনিটি পুলিশিং। হরিণাকুন্ডু থানার ওসি মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রখেন ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, জোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টু, ফলসী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তারা, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন বন্ধের জন্য পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় হরিণাকুন্ডু উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমামসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে গেলেন তথ্য প্রতিমন্ত্রী, ক্ষতিপূরণের আশ্বাস

ঝিনাইদহে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি হলে ছাড় দেয়া হবে না : ঝিনাইদহে খাদ্যমন্ত্রী

ভাঙ্গায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতির ভাইয়ের জানাজা সম্পন্ন

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে

ডোমারে চলাচলের রাস্তা বন্ধ করে দিল গ্রাম পুলিশ , বড় ভাইয়ের পরিবার অবরুদ্ধ

শৈলকুপায় করোনায় মৃত বলে খাটিয়া দিলেন না গ্রামবাসী, এলেন না স্বজনরাও, লাশ দাফন করল ইসলামী ফাউন্ডেশন !