crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হজ নিবন্ধনের শেষ ৩০ নভেম্বর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৪, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না। পূর্ব নির্ধারিত সময়সীমা ৩০ নভেম্বরের মধ্যেই হজের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর২০২৪ খ্রি.) ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত চিঠি জারি করেছে।

এতে বলা হয়, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুদের ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে।

তবে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের পর প্রাথমিক নিবন্ধনের কোন সুযোগ থাকবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধের দাবিত সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধের দাবিত সংবাদ সম্মেলন

প্রাথমিকে আবেদনের ভুল সংশোধন করা যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত,  আহত-১

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

জগন্নাথপুর-সিলেট সড়কে ২৫ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু

জগন্নাথপুরের সার্কেল সিলেট বিভাগে শ্রেষ্ঠ, বিভিন্ন মহলের অভিনন্দন

নাসিরনগরে এবি ব‍্যাংকের এজেণ্ট ব‍্যাংকিং কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে মাদকসহ আটক-৩

অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সুপারিশ সংসদীয় কমিটির

এমপি লিটন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

এমপি লিটন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড