crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সড়ক দুর্ঘটনারোধ ও যানজট নিরসনে ডোমার বাজারে ট্রাফিক কোন স্থাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৭, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
‘আইন মেনে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী’ এই প্রতিপদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে সড়ক দুর্ঘটনারোধ ও যানজট নিরসনে বাজারে ট্রাফিক কোন স্থাপন করা হয়েছে।

ডোমার পৌর প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার থানার ট্রাফিক বিভাগ। রবিবার (০৬ অক্টোবর) সকাল ১১ টায় ডোমার বাজার সড়কে ট্রাফিক কোন স্থাপনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

এ সময় ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মন্ডল, এটিএসআই পারভেজ মিয়া, পৌর প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে সড়ক দুর্ঘটনারোধ ও যানজট নিরসনে বাজারে প্রায় ২০টি ট্রাফিক কোন স্থাপন করা হয়।
তাই পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেলচালক এবং আরোহীদের হেলমেট পরিধান, প্রয়োজনীয় কাগজপত্রসহ ট্রাফিক ও সড়ক আইন মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুনঃ তথ্যমন্ত্রী

ডোমারে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নাসিরনগরে দুস্থ ও অসহায় ৬শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিল তিনভাই

প্রতারণার করে ৫০০ নারীকে ভারতে পাচার করেছে ঝিনাইদহের ‘বস রাফি’: র‌্যাব

ফেনীর পুলিশ পরিদর্শক ও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ ‘অবৈধ সম্পদ’, দুদকের মামলা

ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইসতিগফারে গুনাহ মাফের আমল

ইসতিগফারে গুনাহ মাফের আমল

মহান স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মনির হোসেন

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান

ঝিনাইদহে ৩’শ পরিবারের মাঝে সংসদ সদস্য’র খাদ্যসামগ্রী বিতরণ