crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্বাস্থ্যবিধি না মানায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার জোবায়ের হোসেন লিখনকে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৭, ২০২০ ৭:০০ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

১৭জুন ২০২০,জামালপুর:
সারা দেশের ন্যায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জামালপুর জেলায় স্বাস্থ্যবিধি জনসাধারণকে মেনে চলতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিসিবি’র ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার জুবায়ের হোসেন লিখনকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১০০০ টাকা জরিমানা করেছেন।১৬ জুন মঙ্গলবার দুপুর দেড়টায় জামালপুর শহরের নয়াপাড়া চার রাস্তার পৌর মেয়র মির্জা মনির বাসা সংলগ্ন মোড়ে জামালপুর জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়। আদালত ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, জোবায়ের হোসেন লিখন গোলাপবাগ রোড হয়ে মোটরসাইকেলযোগে একজন আরহীসহ নয়াপাড়া মোড় অভিমুখে এলে আদালতের নির্দেশে পুলিশ তার গতি রোধ করে। মাস্ক ব্যবহার না করার কারণ জানতে চাইলে তিনি বলেন পকেটে আছে। এ সময় আদালত তাকে মাস্ক ব্যবহার ও মোটর সাইকেল থেকে নামতে বললে তর্কে জড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে তর্ক থামিয়ে চুপ থাকতে বলেন। পরে আদালত তাকে এক হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত এই প্রতিবেদককে জানান,
জামালপুর জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দৈনন্দিন চলাচলে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ গণপরিবহণ ও অন্যান্য ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এবং মাস্ক ব্যবহার না করায় জরিমানা করা হচ্ছে । জামালপুর জেলার বিভিন্ন স্থানে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলায় সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন’২০১৮, দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় তাকে এ অর্থদন্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য, জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে লকডাউনের আইন অমান্য করার দায়ে ৮ ব্যক্তির জরিমানা

নেত্রকোনায় বিচারপতির বাড়িতে গাছের চারা রোপণ করেন কৃষক নেতা

গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ৯৮ বোতল ফে’ন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-১

চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ৯৮ বোতল ফে’ন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে জামালপুরে মানবন্ধন

ঘোড়াঘাটে জমি ও ঘর থাকা ব্যক্তিকে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ায় মানববন্ধন

চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো পুলিশ কর্মকর্তা

পঞ্চগড়ে উপজেলা যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

রংপুরে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যসহ নিহত-৩

শৈলকুপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত