crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সময় জানালেন তথ্য উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৮, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু করতে ইচ্ছুক সরকার।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘সরকারের সিদ্ধান্ত হচ্ছে চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু করা। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিপুলসংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়। ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে হবে।’

নির্বাচন শুরু হওয়ার পর সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।

অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশন সময়সূচি নির্ধারণ করবে। তবে এই বছরের মধ্যে প্রক্রিয়া শুরু করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি এখনও বহাল রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শনে ঢাকার ডিসি

কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শনে ঢাকার ডিসি

দিনাজপুরে মাদকবিরোধী সচেতনতামূলক “টাউন হল মিটিং” অনুষ্ঠিত

নীলফামারীতে পিছিয়ে পড়া ১১০ টি দলিত পরিবারের মাঝে এনএনএমসি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষক-কৃষাণীসহ নিহত ৩

এরদোগানের বিতর্কিত কার্টুন প্রকাশ করলো শার্লি হেবদো

ঝিনাইদহের দুই সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ, জেলা জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়

“ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তোরাঁ” শ্রমিকদের র‌্যালি আলোচনা সভা ও মহান মে দিবস পালন

জামালপুরের মেলান্দহে ধান বোঝাই ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা