crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্টিকার কমেন্ট কি ফেসবুক আইডি বাঁচাতে পারে?

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৯, ২০১৯ ৩:৩৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক । পরিবার, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য ফেসবুকে যোগাযোগের গুরুত্ব আরো বেশি।

তবে ফেসবুক নিয়েও আতংকের শেষ নেই। আপনার সামান্য অসাবধানতার কারণে যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ফেসবুক।

সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের একটি কমেন্ট প্রায়ই লক্ষ করা যাচ্ছে। আর তা হলো ফেসবুক ঝুঁকিতে রয়েছে, বেশি বেশি স্টিকার কমেন্ট করুন। এই কথাটি দিয়ে আসলে কী বোঝানো হয়েছে? এতে কি ফেসবুক হ্যাক থেকে বাঁচানো যায়?

ফেসবুক-সংক্রান্ত জটিলতায় বিভিন্ন সাধারণ মানুষের বিভিন্ন সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ।

সিটিটিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা ডেপুটি কমিশনার (ডিসি) আলীমুজ্জামান। তিনি সাইবার ক্রাইমের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন।

ফেসবুকে স্টিকার কমেন্ট কি আইডি বাঁচাতে পারে? এ বিষয়ে তিনি বলেন, স্টিকার কমেন্ট করে কখনো আইডি হ্যাকের হাত থেকে বাঁচানো যায় না। এ ধরনের স্ট্যাটাস শুধুমাত্র ফেসবুকে সংযোগ বাড়তে পারে।

বাংলাদেশে ফেসবুক নিয়ে কাজ করে ইউল্যাবের একটি টিম ‘ফ্যাক্ট ওয়াচ’। তারা জানিয়েছে, ফেসবুকে এ ধরনের কমেন্ট এখন খুব বেশি লক্ষ করা যাচ্ছে। যারা স্ট্যাটাস দিচ্ছেন তারা তেমন কোনো সেলিব্রিটি ব্যক্তি নন। ফেসবুকের সঙ্গে এসব কমেন্টের কোনো সম্পর্ক নেই। ফেসবুক এভাবে কখনোই কাজ করে না।

ফেসবুকে রিপোর্ট করার কারণে কারো আইডি যদি ফেসবুক ব্লক করে দিতে চায় তবে ফেসবুক অবশ্যই নোটিশ পাঠাবে। নোটিশের পরে বন্ধের বিষয়ে ব্যবস্থা নেবে। আবার এই আইডি কিন্তু ফিরিয়ে আনাও সম্ভব।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন

অল্প সময়ে ১ হাজার সওয়াব অর্জনের আমল

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

তিতাস ও মুরাদনগরে ‘স্মৃতির আঙ্গিনা’ এর উদ্যোগে বৃক্ষরোপন

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা

হোমনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় ও জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন এমপি সেলিমা আহমাদ

চরভদ্রাসনে গ্রাম্য সালিশে চুল কে’টে দেওয়ার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার-২

খুলনায় ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা

পাবনা চাটমোহরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন