crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্কুলছাত্রী সুমনা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৬, ২০১৯ ৪:০৯ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর: ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রী সুমনা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নত ঠাকুরগাঁও জেলার ও রংপুরের স্থানীয় শিক্ষার্থীরা এ সমাবেশে অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, আজ অবুঝ শিশুও যেন সমাজে নিরাপদ নয়। তৃতীয় শ্রেণির কোমলমতি ছাত্রীকে হত্যার চাঞ্চল্যকর এ ঘটনা নিঃসন্দেহে নিকৃষ্ট পশুর কাজ। সুমনার মতো যেন আর কাউকে প্রাণ দিতে না হয় তাই আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ হত্যাকান্ডে প্রশাসনের নিরবতাকে দায়িত্বহীনতা উল্লেখপূর্বক উপযুক্ত বিচার না পেলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। গত ১৫ ডিসেম্বর সুমনা নিখোঁজ হয়। এর পর ২০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া কাননের বাড়ির বাথরুম থেকে সুমনার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমনা প্রতিদিনই কাননের বাসায় খেলাধুলা করতে যেত। নিখোঁজের পরদিন সুমনার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় একটি মামলা করলে নিখোঁজের ৪ দিন পরে ওই এলাকার গিয়াস মাহমুদ কনকের ছেলে কাননের বাথরুম থেকে সুমনার গলিত মরদেহ উদ্ধারপূর্বক পুলিশ কাননকে আটক করে।

উল্লেখ্য, কানন শহরের গোয়ালপাড়ার ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাঘায় এসিল্যান্ডকে মারধর করা সেই নওশাদ গ্রেফতার

কিশোরগঞ্জে হাসপাতালে মোবাইল চু’রি নিয়ে আনসার ও সুইপারদের মধ্যে সং’ঘর্ষ

কিশোরগঞ্জে হাসপাতালে মোবাইল চু’রি নিয়ে আনসার ও সুইপারদের মধ্যে সং’ঘর্ষ

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন চূড়ান্ত হওয়ায় ইঞ্জি. এমএ মতিন খান কে ফুলেল শুভেচ্ছা ও আনন্দ র‍্যালি

হরিণাকুন্ডুতে নারী কনস্টেবলের প্রেমের ফাঁদে গ্রেফতার হলো হত্যা মামলার পলাতক মূল আসামী

দাউদকান্দিতে ‘গোলাপেরচর মুজিববর্ষ ভিলেজ প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

তিস্তা ব্যারেজের সব ক’টি গেট খুলে দেওয়া হয়েছে, ভয়াবহ বন্যার আশঙ্কা

তিস্তা ব্যারেজের সব ক’টি গেট খুলে দেওয়া হয়েছে, ভয়াবহ বন্যার আশঙ্কা

মানিককান্দি মুন্সিবাড়ি হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়ায় অস্ত্র ও জিহাদি বইসহ ৭ শিবির নেতা-কর্মী গ্রেফতার

ঘোড়াঘাটে এইচপিভি টিকাদানের প্রস্তুতিমূলক সভা

দাউদকান্দিতে শিক্ষার্থী অ*পহরণের চেষ্টা, চরম উদ্বিগ্ন আমেরিকা প্রবাসী পিতা