crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সূর্যমূখীর চাষে স্বপ্ন দেখছেন নাসিরনগরের কৃষকরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৮, ২০২০ ২:৩৪ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুল।এই প্রথম এ উপজেলার ফান্দাউ ও গোর্কণ ইউনিয়নের কয়েকজন কৃষক সরকারি সহযোগিতায় সূর্যমূখী চাষ করেছেন। মনমুগ্ধ এই ফুল দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থী।হলুদ ফুলের সমারোহে হারিয়ে যেতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা সকাল-বিকাল ভিড় জমাচ্ছেন এ সূর্যমুখী জমিতে। কম খরচে লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারের এই উদ্যোগ।
সূর্যমুখী ফুলের জমিতে সরজমিনে গেলে গোর্কণ ইউনিয়নের চটিপাড়া গ্রামের কৃষক আতিকুর রহমান খসরু জানান, আগে আমি জমিতে ধান চাষ করতাম। ধানের দাম কম। তাই আমি ধান না বুনে পরীক্ষামূলকভাবে ৮ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছি।আমার এই সূর্যমুখী জমি দেখতে অনেকেই আসছেন। আবার এই ফসল চাষ করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে কৃষি অফিস থেকে বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার প্রদানসহ সার্বিক সহযোগিতা ও পরামর্শ পাওয়ায় সূর্যমুখী চাষ আমার জন্য অনেক সহজ হয়েছে।আশা করছি, এতে লাভবান হতে পারবো। তিনি আরও জানান , গাছগুলোতে ফুল ধরেছে অনেক। জমিতে সূর্যমুখী ফুল ফোটার পর থেকে এখানে দেখতে সারাদিনই ভিড় থাকে নারী-শিশুসহ তরুণ তরুণীদের।সবাই ফুলের সাথে নিজেকে সেলফি ও ছবি তুলে ফ্রেমবন্দি করছেন।
জেঠাগ্রাম ডিঘরের আরেক কৃষক মাহবুবুর রহমান জানান,উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে বাণিজিকভাবে প্রায় দুই বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছি। ভাল ফলনের আশা করছি।
দায়িত্ব প্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান,নাসিরনগরে প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সূর্যমুখী ফুল চাষের জন্য কৃষকদের সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে। কৃষি অফিস থেকে সব সময় তদারকি করা হচ্ছে। সবকিছু কৃষক বুঝতে পারলেই এই ফসল চাষ করতে তারা উৎসাহিত হবে।চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও সূর্যমুখীর চাষ ভাল হওয়ায় লাভের আশা করছেন কৃষকরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

ইসলামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

ইসলামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নাসিরনগরে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

নাসিরনগরে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

চান্দিনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

চান্দিনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে গেলেন তথ্য প্রতিমন্ত্রী, ক্ষতিপূরণের আশ্বাস

কোটচাঁদপুরে আগুনে ৬টি দোকান ভস্মীভূত, বিশ লক্ষাধিক টাকার ক্ষতি!

চকরিয়ায় ৩১টি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন মেয়র

গৌরীপুরে অ’সহায়দের শীতবস্ত্র দেওয়ার টাকা যোগাড় করতে অন্যের ধান কাটছে শিক্ষার্থীরা

গৌরীপুরে অ’সহায়দের শীতবস্ত্র দেওয়ার টাকা যোগাড় করতে অন্যের ধান কাটছে শিক্ষার্থীরা

সৈয়দপুরে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী ও শাশুড়ি আটক