crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে অবশ্যই সাংবাদিকদের সাহায্য নিতে হবে: নৌপরিবহন উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালার বিভিন্ন দিক নিয়ে অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘সুষ্ঠু নির্বাচন চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে। আগামী নির্বাচন সরকার যেমন চাইছে, তেমনিভাবে নির্বাচন কমিশনও চাইছে। তাই ইসির উচিত হবে সাংবাদিকদের সঙ্গে বসা। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য সবাইকে বুঝতে হবে।’

তিনি বলেন, ‘সরকারের বক্তব্য নয়, এটি আমার ব্যক্তিগত মতামত, সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি পুনঃবিবেচনায় নেওয়া দরকার।’

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অন্তর্বর্তী সরকারও তেমন একটি নির্বাচন আয়োজন করতে চায়।’

তিনি আরও বলেন, ‘২০০৮ সালের পর বহু ভোটার ভোট দিতে পারেননি। অনেক তরুণ জানেনই না ভোট কীভাবে দিতে হবে। মেজরিটি ভোটারদের বাদ দিয়ে একজন দেশ পরিচালনা করেছেন। এতে শুধু আওয়ামী লীগ নয়, দেশের সবার দায় রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৪

ঝিনাইদহের ঐতিহ্যবাহী ১০ মাথা খেঁজুর গাছটি আম্পানের তান্ডবে ভেঙ্গে গেছে

দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ডা. জাহিদ হোসেনকে জেলা ড্যাবের ফুলেল শুভেচ্ছা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধায় ‘মাদক’ মামলায় ১ নারীর আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধায় রিক্সা ও ভ্যান শ্রমিকেদের সরকারি ভাতা দেয়ার কথা বলে অর্থ নেয়ার অভিযোগ

করোনা প্রতিরোধে (হোমনা-মেঘনা) সার্কেল এএসপি’র মাস্ক বিতরণ ও নির্দেশনা প্রদান

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু মোকাবেলায় সবধরনের প্রস্তুতি আছেঃ এলজিআরডি মন্ত্রী

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু মোকাবেলায় সবধরনের প্রস্তুতি আছেঃ এলজিআরডি মন্ত্রী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার