crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০২০ ৮:৩৩ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি, শেখ মোঃ সাইফুল ইসলাম ঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামে গত ১৫ জুলাই রোজ বুধবার বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ শরিফুল ইসলাম নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বন্যার পানিতে কলাগাছের ভেলায় ভাসতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ হওয়ায় প্রাণ হারায় উক্ত গ্রামের আব্দুর রহমানের ছোট ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম।
তার পরিবারের নিকট থেকে জানা যায়, মোহাম্মদ শরিফুল ইসলামের বয়স ছিল ১৫ বছর । বন্যার পানিতে কলাগাছের ভেলায় করে বন্ধু আসাদসহ খেলছিল। বৈদ্যুতিক তারের সঙ্গে সংস্পর্শ হওয়ায় তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে মোহাম্মদ শরিফুলের মৃত্যু হয়।
তার সঙ্গী আসাদ জানায়, তারা কলাগাছের ভেলায় চড়ে ঘুরে বেড়ানোর সময় শরিফুল সাহস দেখিয়ে উপরে থাকা বৈদ্যুতিক তারে বাসের বৈঠা দিয়ে স্পর্শ করে।
ফলে সে বিদ্যুতের তারে আটকে যায়। তার সাথে থাকা আসাদ বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে সাঁতরিয়ে পানি পার হয়ে চিৎকার করতে থাকেন।
কাউকে না পেয়ে আসাদ এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসীকে বিষয়টি জানান।
সঙ্গে সঙ্গে স্থানীয় এক যুবক বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেতে বলেন।
এরপর শরিফুল কে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক শরিফুল কে মৃত বলে ঘোষণা করেন ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে করোনায় ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৯৩ জন

দুর্গাপুরে বিদ্যুৎ এর খুঁটি স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে ডিজেল জাতীয় পদার্থ

দুর্গাপুরে বিদ্যুৎ এর খুঁটি স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে ডিজেল জাতীয় পদার্থ

সরিষাবাড়ীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও অপহরণের হুমকি, বাবা -মেয়ের থানায় অভিযোগ

এনআরবিসি ব্যাংকে নিয়োগ

জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্যের ডিজি

হোমনায় এলপি গ্যাস সিলিণ্ডার থেকে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই,কয়েক লাখ টাকার ক্ষতি

জামালপুরে দুই দিনে আরও ২৮জন করোনায় আক্রান্ত সর্বমোট শনাক্ত ৩৫০জন

তিতাসে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন