crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি সক্ষমতাসহ একাধিক সিদ্ধান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২০, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জনবল বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ এবং মাদক দমনে ডগ স্কোয়াডের সক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহারের বিষয়ে একাধিক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিজিবি সদর দপ্তর পরিদর্শন করে বাহিনীটির কার্যক্রম, সক্ষমতা, জনবল, সেক্টর ও ব্যাটালিয়নের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া হয়েছে। বৈঠকে সীমান্তে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কীভাবে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ আরও কার্যকর করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবির ভূমিকা আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে বাহিনীটির ডগ স্কোয়াডের সক্ষমতা বাড়িয়ে তা আরও কার্যকরভাবে কাজে লাগানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।’

তিনি জানান, ‘বিজিবিকে আরও আধুনিক ও কার্যকর বাহিনীতে রূপ দিতে জনবল বৃদ্ধি, নতুন যানবাহন, আধুনিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্ত ব্যবস্থাপনায় বিজিবির সক্ষমতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিজিবির ভূমিকা প্রশংসনীয় ছিল। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে বাহিনীটির সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘সীমান্ত পাহারার পাশাপাশি জনসম্পৃক্ত কার্যক্রমেও বিজিবির অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রশাসনিক ভবন নির্মাণ, বিজিবি হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও নার্স নিয়োগসহ অবকাঠামোগত উন্নয়নের যেসব প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয়ে আটকে রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডোমারে বোড়াগাড়ী ইউপির উপ-নির্বাচনের যাচাই- বাছাই সম্পন্ন

কিশোরগঞ্জে গ’ণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্ততিমূলক সভা

কিশোরগঞ্জে গ’ণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্ততিমূলক সভা

পঞ্চগড়ে ৪০ মণের ‘যুবরাজ’কে দেখতে স্থানীয়দের ভিড়

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১১ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে হাট-বাজারগুলোতে পাটের দাম মণ প্রতি কমেছে ২০০ থেকে ৫০০ টাকা, হতাশ কৃষক!

ফেনীতে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

শৈলকুপার উমেদপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে রাস্তা পাকা করে দিলেন নিয়ামুল করিম টিপু

ফের সময় বাড়ল পোস্টাল ভোট নিবন্ধনের

আইপি-৬ , খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে-তে যোগদান

আইপি-৬ , খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে-তে যোগদান