crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:২৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও ১৫১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন আরও ১৫১ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে কারো মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি ১৫১ জনের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০, রাজশাহী বিভাগে দুজন এবং খুলনা বিভাগে তিনজন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ২১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, চলতি বছরে রোগটিতে মৃতের সংখ্যা ৩০ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারী র‌্যাবের হাতে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১জন আটক

নীলফামারীতে গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক ও খামারিরা, ৯টি গরুর মৃত্যু

আ’লীগ থেকে নতুন করে টিকিট পেলেন যাঁরা

নেত্রকোনায় বিদ্যালয়ের বারান্দায় মানসিক ভারসাম্যহীন তরুণীর সন্তান প্রসব।

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১০ জন আহত

ঘোড়াঘাটে প্রেমের সম্পর্ক গড়ে কি’শোরীকে ধ’র্ষণ, প্রেমিক গ্রেফতার

ডোমারে নেসকো লিঃ এর নির্বাহী প্রকৌশলীর অনিয়ম- অব্যবস্থাপনায় গ্রাহক ভোগান্তি চরমে

ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত, ১৫ টি বাড়িঘর ভাংচুর

রংপুরে বেড়েছে ক‌রোনার ঝুঁকি ,মাস্ক না পরলেই জেল-জরিমানা

হোমনায় মুহাম্মদ (সা.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ