crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ৯:২২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪০৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪০৬ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জন। আরও আটজনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৩৩৭ হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে  ৪ লাখ ৯০ হাজার ৪৬৮ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সেখানে ভোট দিতে হবে, যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো: সারজিস আলম

সরিষাবাড়ীতে সাংবাদিক আব্দুল মান্নানের চাচা সড়ক দুর্ঘটনায় নিহত

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬০ পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ১

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬০ পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ১

কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না’—কিশোরগঞ্জে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ডোমারে অগ্নিকাণ্ডে ৫৬টি ঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার

পঞ্চগড়ে সীমান্তে বিএসএফ’র গুলিতে কিশোর আহত

এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয় নি, নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে : জিএম কাদের

চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ায় জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ

ট্রাফিক পুলিশের কার্যক্রম চালু হওয়ায় বদলে গেল শৈলকুপা