crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০১৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩১, ২০২০ ৮:৫৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৫৯ জন।

একই সময়ে  দেশে নতুন করে আরও ১ হাজার ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ২৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ২৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮৯ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রামে শহিদ দুই সেনা পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক শাকিল আহম্মেদের সহধর্মিনীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে ১২ বিয়ে ও বিপুল পরিমান অর্থ আত্মসাৎ

পুঠিয়ায় আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন কেএমপি’র কমিশনার

ডোমারে মৎস্যজীবী লীগের কমিটি গঠন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

সেই অগ্নিদগ্ধ শিশু কন্যা সাথীর চিকিৎসার দায়িত্ব নিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র মিন্টু

ডোমার পৌরসভায় ত্রাণের চাল বিতরণ