crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৭৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৪, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৩ জন। নতুন করে ৪৭৩ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন। ২৪ ঘণ্টায় দেশে মোট ১৪ হাজার ১৬৯ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে।

রোববার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৫১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে কয়েক ধাপ বাড়ানোর পর ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। সেই ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪২তম স্থানে শেখ হাসিনা

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪২তম স্থানে শেখ হাসিনা

গ*ণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারির নির্বাচনের কোনো অর্থ নেই: নাহিদ ইসলাম

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

হোমনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় ও জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন এমপি সেলিমা আহমাদ

হোমনায় করোনা সংক্রমণ রোধে স্প্রেয়ার ও জীবাণুনাশক বিতরণ

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হোমনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছালাম সিকদার

ডোমারে চুরি যাওয়া ট্যাব উদ্ধার, চোর গ্রেফতার

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

ঘোড়াঘাটে থেমে থাকা ট্রাকে ধা’ক্কা, হেলপার নিহত, আটক ২

জগন্নাথপুরে বৃটিশ বাংলা ট্রাস্টের অনুষ্ঠানে হিন্দুদের গরুর মাংসের বিরিয়ানী খাওয়া নিয়ে এলাকায় তোলপাড়