crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৫, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে করা কটূক্তির মামলায় জামালপুরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এই মামলায় ডা. মুরাদ হাসানসহ দুইজন আসামীকে আদালতে হাজির হতে এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন এক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের টক-শোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান তথা জিয়া পরিবার নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। অসৎ উদ্দেশ্যে এই মিথ্যাচার, অ*শ্লীল ও কু*রুচিপূর্ণ বক্তব্যে তারেক রহমান ও জাইমা রহমানের দশ হাজার কোটি টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে মামলটি দায়ের করেন। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও টক-শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামী করা হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী মনিরুজ্জামান বলেন, ‘গত ২৪ মে সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন মামলাটি আমলে নিয়ে ডা. মুরাদ হাসানসহ দুইজন আসামীর বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু আসামীরা আদালতে উপস্থিত না হয়ে পলাতক থাকায় তাদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য আজ আদালত আদেশ দিয়েছেন।’

তিনি আরও জানান, ‘আসামীদ্বয় যদি এরপরেও আদালতে হাজির না হয়ে পলাতক থাকে তবে তাদের অনুপস্থিতিতেই মামলায় বিচারকাজ চলবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় সাজাপ্রাপ্ত ৮ আসামীর আত্মসমর্পণ

ঝিনাইদহে রয়েল পরিবহণের চাপায় শিশু শ্রমিক নিহত, বাস আটক

জামালপুরের ইসলামপুরে সাড়ে ২৭ মেট্রিক টন সরকারি চাল জব্দ

ডোমারে লগডাউন নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ নজরদারী

ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোদির সফরের বিরোধিতা নিয়ে আমাদের দুশ্চিন্তা নেই, আমরা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেব : পররাষ্ট্রমন্ত্রী

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি!

পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ গ্রেপ্তার

করোনার কারণে পঞ্চগড়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিল প্রশাসন