crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে হোম কোয়ারেন্টাইনে ১৯ জন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২০ ৩:০৪ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসুসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিভিন্ন দেশ থেকে এসেছেন ১৯ জন । তাদেরকে সর্তকতা হিসেবে হোম কোয়ারেন্টাইনে জন্য ১৪ দিন নিজ বাড়ীতে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদেশ থেকে আগতরা হলেন-সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামের দোবাই প্রবাসী এরশাদ,সিঙ্গাপুর প্রবাসী শামীম মিয়া,সৌদী আরব প্রবাসী আলমগীর,তারা গত ১৪ মার্চ দেশে এসেছেন।উপজেলার ডোয়াইল ইউনিয়নের গাড়াডোবা গ্রামের সৌদি আরব প্রবাসী জিলানী গত ৬ মার্চ দেশে আগমন করেছেন।কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর গ্রামের বাহরাইন প্রবাসী ছানোয়ার হোসেন গত ১৮ মার্চ দেশে এসেছেন।পৌর সভার বাসস্ট্যাণ্ড এলাকার ইতালি প্রবাসী মেজবাউল হক তিনি গত ৭ মার্চ দেশে আগমন করেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা গেছে,উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি’র কার্যক্রম বেগমান করার লক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর সভার প্রতিটি ওয়ার্ডে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি সমুহ প্রবাসীদের আগমনে খোঁজ খবর নিয়ে উপজেলা কমিটির সাথে যোগাযোগ রাখছেন। প্রতিটি ইউনিয়নে রাজনৈতিক, সামাজিক সংগঠন,জনপ্রতিনিধি এবং ব্যক্তি উদ্দ্যেগে জনসচেতনতায় চলছে মাইকিং‘ করোনা নিয়ে আতংকিত নয়,সচেতন থাকুন’ শ্লোগানে লিফলেট সহ হ্যান্ড স্প্রে বিতরণ।
এ ব্যাপারে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি.এম শফিকুর রহমান জানান, বিদেশ থেকে আগতদের মাঝে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। এর পরেও যেহেতু করোনা ভাইরাস বিরাজমান। তাই তাদেরকে জনস্বার্থে নিজ নিজ বাড়ী অবস্থানসহ ঘুরাফেরা না করার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মী ও সিএইচপিপিগণ তদারকি করছেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি শিহাব উদ্দিন আহমদ জানান, উপজেলায় বিভিন্ন দেশ ১৯ জন এসেছেন। আগতদের মাঝে করোনা ভাইরাসের লক্ষণ না পাওয়া গেলেও তাদেরকে নিজ বাড়ীতে অবস্থান করাসহ ঘুরাফেরা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুর এস.এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনঃ নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাউফলে বিয়ের অনুষ্ঠানে কাঁচামরিচ ও সালাদ না দেওয়ায় মা’রামারি, আ’হত ১৫!

ঝিনাইদহে গণপরিবহণে পুলিশের অভিযান

নাসিরনগরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা

কিশোরগঞ্জে ব্র্র্যাকের ফজলে হাসান আবেদের স্মরণ সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরের যমুনা নদীতে আবারও ধরা পড়ল এক মন ওজনের বাঘা আইড় মাছ

বাংলাদেশ এখন অন্ধকার ভেদ করে আলোর পথে যাত্রা শুরু করেছে : সংসদে প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ ।

সুন্দরগঞ্জে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ ।