তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শশারবল গ্রামে তিন বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। গত তিনদিন ধরে অসুস্থ শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসায় রয়েছে।
পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশারবল গ্রামের গরীব ভ্যানচালক মোজাম্মেল হকের তিন বছরের শিশু গত শনিবার বিকেলে বাড়ির সামনে খেলছিল। পাশের বাড়ির আবু বকরের ছেলে সজিব মিয়া (১৮) চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে ফুঁসলিয়ে গোয়াল ঘরের পিছনে আড়ালে নিয়ে যায়। পরে লম্পট সজিব মিয়া শিশুটিকে বলৎকার করার সময় শিশুটি চিৎকার দেয়।চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সজিব দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় গত শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রাতেই অসুস্থ শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।শিশুটি ১৭ নং সিটে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে গরীব ভ্যানচালক মোজাম্মেল হক বলেন, সজিব আমার তিন বছরের ছেলেটিকে নিয়ে বলাৎকার করে আমি এর বিচার চাই।
জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের কর্তব্যরত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সাহেদুর রহমান জানান, শিশুটিকে বলৎকার করা হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু মোঃ ফজলুল করীম জানান, শিশুকে বলৎকার করা লম্পটকে আটক করার চেষ্টা চলছে।
















