crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ৩:৩১ অপরাহ্ণ


জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৬টি পদ শূন্য রয়েছে ।

তিনি বলেন, ‘শূন্যপদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩৭তম বিসিএস-এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ২৮৯টি পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সুপারিশ করেছে।’ রোববার জাতীয় সংসদে মো. শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সুপারিশকৃত প্রার্থীদের প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই করার জন্য যথাযথ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে। প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই প্রতিবেদন, মুক্তিযোদ্ধা সনদ যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত নিয়োগ করা হবে।

এ সময় তিনি জানান, বিভিন্ন ক্যাডারের শূন্য পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, ৩৮, ৩৯ ও ৪০তম বিসিএসের মাধ্যমে যথাক্রমে ২ হাজার ২৪, ৪ হাজার ৭৯২ ও ১৯০৩ মোট ৮ হাজার ৭১৯টি বিভিন্ন ক্যাডারের শূন্য পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। সরকারি অফিসে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া।

এছাড়া আদালতে মামলা থাকায়, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না বলেও তিনি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ নাকট ‘অভিশপ্ত আগস্ট’

পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ নাকট ‘অভিশপ্ত আগস্ট’

হোমনায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দক ও মা’দক বিক্রয়লব্ধ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও মা’দক বিক্রয়লব্ধ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

খোকার মরদেহ দেখতে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর ইউনিট

হোমনায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান নাজমুল হক বাবু

ঝিনাইদহে এবার নির্ধারিত জমি থেকে ৩ লাখ ৫ হাজার ৮৮ টন আমন চাল উৎপাদনের টার্গেট

শৈলকুপায় কৃষকদের ক্ষেতের ধরন্ত সবজি ফসল কেটে শত্রুতা, পুলিশ মোতায়েন

ডিমলায় দিন দুপুরেও ঝুলছে তালা: পরিদর্শিকার ইচ্ছে মতো চলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র