crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আবারও রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে নতুন এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হয় ডিএমপির গণবিজ্ঞপ্তিতে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে মাস্কের দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

জামালপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

পঞ্চগড়ে মাদক ও বাল্যবিবাহমুক্ত জেলা গঠনের নিমিত্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত

দুঃখের সবাদ যেন জগন্নাথপুরের পিছু ছাড়তে চাইছে না

সরকার পদক্ষেপ নেওয়ায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ নাকট ‘অভিশপ্ত আগস্ট’

পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ নাকট ‘অভিশপ্ত আগস্ট’

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

করোনা ভাইরাস থেকে বাঁচতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র তিন পরামর্শ

পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার ছাত্র ব*লাৎকারের শিকার, অভিযুক্ত পলাতক

হোমনায় ট্রাক্টরচাপায় ১ শিশু নিহত, আহত ১