crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকূপার পল্লী থেকে ১২টি চোরাই মোবাইল ও মহিলা মেম্বারসহ ৬জন আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকূপার পল্লী থেকে চোরাই মোবাইল ও মহিলা মেম্বারসহ ৬জনকে আটক করেছে পুলিশ। শৈলকূপা থানা সূত্রে জানা গেছে ,গত ৮ জানুয়ারি শৈলকূপা থানা মুক্তিযোদ্ধা মার্কটের ভাই ভাই টেলিকম থেকে তালা ভেঙ্গে চোরেরা মোবাইল ফোনসহ কয়েক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক নাজমুল হাসান চুরি হওয়া মাল উদ্ধারের জন্য শৈলকূপা থানায় অজ্ঞাতনামা ১৪ জনের নামে মামলা দায়ের করে। চুরিরমাল উদ্ধারের জন্য পুলিশ বিভিন্নভাবে তদন্ত শুরু করে। তারই জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার দিনব্যাপি অভিযান চালিয়ে শৈলকূপা উপজেলার বাখরবা গ্রামের মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে চুরি হওয়া ১২ টি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় মোবাইল চুরির সাথে জড়িত থাকায় মাগুরা জেলার শালিকা উপজেলার জিতেন রায়ের ছেলে অমিত রায়,বাখরবা গ্রামের রাবিউল ইসলাম, রিপন, মহিলা মেম্বার আফরোজা তার সতিন মিম খাতুনসহ ৬ ব্যক্তিকে মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে পুলিশ আটক করে।

উদ্ধার অভিযানে দায়িত্বে থাকা পুুলিশ কর্মকর্তা এস আই অমিত কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে চুরি ডাকাতি ও ছিনতাই কর্মকান্ডের সাথে জড়িত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে প্রবীণ শিল্পীদের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রংপুরে প্রবীণ শিল্পীদের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

মো. মঈনুল ইসলাম সাইম এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

দিনাজপুরে “আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” এর আনুষ্ঠানিক উদ্বোধন

সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর- এর মহান বিজয় দিবস উদযাপন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পঞ্চগড়ের তালিকায় অনিয়মের অভিযোগ

রংপুরে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ

দেশে করোনায় আরও ২১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯,৩৬৯

চির বিদায় নিলেন খুটাখালীর ক্বারী আবু তালেব হুজুর

ঝিনাইদহের স্ত্রীর অধিকারের দাবিতে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে নারীর অবস্থান