crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় মানবপাচার মামলা তুলে না নেওয়ায় বাদীকে কুপিয়ে জখম, ঢাকায় রেফার্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৬, ২০১৯ ৩:৫১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে আসামীরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে। ঘটনার দিন মানবপাচার মামলার বাদী আব্দুল আজিজ ফকিরকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। এ ঘটনায় শৈলকুপা থানায় আহতর স্ত্রী হামিদা বেগম ১১ জনের নাম উল্লেখ করে মামলা করলেও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালে আব্দুল আজিজ ও হামিদা বেগমের একমাত্র ছেলে হাবিবুল্লাহকে ভারতে পাচার করে দেয় অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ী চতুড়া গ্রামের শহিদুলের ছেলে হারুন ও তার সহযোগীরা।

এ ঘটনায় মামলা করা হলে সিআইডি পুলিশের তদন্তে আসামীরা সনাক্ত হয় ও অপহৃত হাবিবুল্লাহকে ভারত থেকে উদ্ধার করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয় সন্ত্রাসী হারুনসহ তার দলবল। মামলা তুলে নিতে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করতে থাকে। আসামী হারুন সন্ত্রাসী বাহিনী নিয়ে চতুড়া গ্রামে এসে মামলা তুলে না নিলে হত্যার হুমকী দেয়। এ ঘটনায় শৈলকুপা থানায় সন্ত্রাসী শহিদুল ও হারুনের বিরুদ্ধে গত বছরের ১ সেপ্টম্বর জিডি করা হয়। যার জিডি নং ২৩। জিডি করার পর হারুন আরো ক্ষিপ্ত হয়ে উঠলে আজিজ ফকির ও তার স্ত্রী হামিদা গ্রাম ছেড়ে পালিয়ে থাকে। দীর্ঘদিন পালিয়ে আজিজ ফকির বাড়ি ফিরে আসেন। গত বছরের ২৭ নভেম্বর আজিজ ফকির মাঠের ধান আনতে গেলে হারুন ও তার ক্যাডার বাহিনী চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে শৈলকুপা ও পরে ঢাকায় পাঠানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

ঝিনাইদহে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হলেন শাম্মী ইসলামসহ তিন নারী

নাসিরনগরে মসজিদ ও মন্দিরে অনুদানের চেক বিতরণ

ঝিনাইদহে ২১ আগস্ট পালন শেষে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-২

হোমনায় শীর্ষ মাদক ব্যবসায়ী লোকমানকে ইয়াবাসহ গ্রেফতার করলেন সার্কেল এএসপি মো. ফজলুল করিম

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশ্বব্যাংক থেকে ১৩ হাজার ৯২০ কোটি টাকা ঋণ পেলো বাংলাদেশ

দিনাজপুরে সন্তানকে নিয়ে মেডিক্যালে যাওয়ার পথে ট্রাকচাপায় মায়ের মর্মান্তিক মৃ’ত্যু

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা