crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় প্রাইভেট শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষিত, ওসি বললেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর (জয়ন্তীনগর) গ্রামে ৫ম শ্রেণির এক ছাত্রীকে রাতের আধারে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রাইভেট শিক্ষক অনিক গাড়াগঞ্জ চন্ডিপুর গ্রামের কীটনাশক ব্যবসায়ী গোলাম সরোয়ারের ছেলে। অভিযুক্ত অনিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে তার মামার বাড়ী বসন্তপুর (জয়ন্তীনগর) গ্রামে থাকে বলে পরিবারের লোকজন জানিয়েছে।

জানা গেছে, লেখাপড়া করার সুবাদে বসন্তপুর (জয়ন্তীনগর) গ্রামে মামা সোহেল ও জুয়েলের বাড়ীতে দীর্ঘদিন যাবৎ থাকতো অনিক। সেখানে বেশ কিছু ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতো অনিক। ধর্ষণের শিকার ৫ম শ্রেণির ওই ছাত্রীকেও সে প্রাইভেট পড়াতো। গত রবিবার সন্ধার পর ধর্ষিতার মা বাড়ীর বাইরে ফোনে কথা বলছিলো। এসময় পেছন থেকে মেয়েটিকে জোরপূর্বক মুখ চেপে ধরে অনিক তার নিজের ঘরে নিয়ে যায়। এসময় মুখ ও হাত-পা বেধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে ছেড়ে দিলে মেয়েটি কাঁদতে কাঁদতে তার মাকে সব খুলে বলে। ঘটনা জানাজানি হলে মুহুর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছেলের মামারা ঘটনা ধামাচপা দিতে মরিয়া হয়ে উঠে। এক পর্যায়ে মেয়ের পরিবারকে ম্যানেজ করতে এলাকায় গাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানা দেয় ছেলের পরিবার। এরপর থেকে অভিযুক্ত অনিক গা ঢাকা দিয়েছে বলে জানা যায়।

ধর্ষণের শিকার মেয়ের মা জানায়, মোবাইলে নেটওয়ার্ক কম পাওয়ায় তিনি বাড়ীর বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এসময় তার মেয়েও পেছনে দাঁড়িয়ে ছিলো। কখন যে অনিক তার মেয়েকে মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে হাত-পা বেধে ধর্ষণ করেছে তা তিনি টের পাননি। মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মেয়ে কাঁদতে কাঁদতে তার মাকে ঘটনা খুলে বলে। এরপর থেকেই তার মেয়ে ভয়ে ও শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। ধর্ষিতার মা সালিশের ৪০ হাজার টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে, তিনি তার মেয়ের ধর্ষণের বিচার দাবি করেন। তিনি আরো জানান, সামাজিক চাপে তারা আইনের আশ্রয় নিতে পারছেনা।

এদিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পলাতক অনিকের পিতা কীটনাশক ব্যবসায়ী গোলাম সরোয়ার জানান, ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। পরে লোকমুখে শুনেছেন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে ফলজ বৃক্ষ উপহার পেল শিক্ষার্থীরা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসাযী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসাযী গ্রে’ফতার

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছেঃ তথ্যমন্ত্রী

জামালপুরের কামালপুর মুক্ত দিবস উদযাপন

ডোমারে পরকিয়া করে ধর্ষণ, পুলিশের এসআই আটক

ডোমারে পরকিয়া করে ধর্ষণ, পুলিশের এসআই আটক

সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

জগন্নাথপুরে বেড়িবাঁধের ছোট কাজে বড় বরাদ্দ, জনমনে নানা প্রশ্ন

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ১৪৩, নতুন শনাক্ত ৮৩০১

ঝিনাইদহে লকডাউন বাস্তবায়নে মাঠে নিয়োজিত সেনাবাহিনীর টহল পরিদর্শনে জিওসি

প্রতারকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, থানায় জিডি