crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের কুলচারা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের বজলুর রহমান, সেলিম বিশ্বাস, হুজুর আলী বিশ্বাস, সবুর মিয়া, সোহাগ বিশ্বাস, জাইবার বিশ্বাস, নুজদার আলী বিশ্বাস, আখের আলী, নান্নু বিশ্বাস, রুস্তম আলী, খলিল বিশ্বাস, মোদাচ্ছের আলী, হাকিম বিশ্বাস, সবেদ আলীসহ অন্তত ২০ জন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের পান্নাফ মোল্লা ও সেলিম বিশ্বাসের সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার ওই গ্রামের পান্নাফের সমর্থক কেদার আলী সাথে সেলিমের সমর্থক মামুদ আলী জমি কেনা-বেচা নিয়ে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুটাখালীতে ওয়াকফস্ট্যাটের  জমির বি’রোধে দু’পক্ষের সং’ঘর্ষে আ’হত-৬

খুটাখালীতে ওয়াকফস্ট্যাটের জমির বি’রোধে দু’পক্ষের সং’ঘর্ষে আ’হত-৬

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

ইটনায় রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

হোমনায় ইউএনও তাপ্তি চাকমার বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও রুমন দে এর বরণ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

হোমনায় ধ’র্ষণের অভিযোগে গ্রেফতার ১

হোমনায় ধ’র্ষণের অভিযোগে গ্রেফতার ১

রাজধানীতে বজ্রপাতে তিন জনের মৃত্যু

নাসিরনগরে ন*কল ৪৯ বস্তা সার জব্দ, বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

হোমনায় লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযান অব্যাহত, ৩ জনের অর্থদণ্ড

দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন